টিউমারটি হয়ে গেল ২৩ কেজি !
পেটের ভেতর ক্যানসারের ঝুঁকি থাকা টিউমারটি দ্রুত বাড়ছিল কিন্তু তাঁর কিছুই করার ছিল না। এটি অপসারণে চিকিত্সাব্যয় মেটানোর সাধ্য ছিল না। খরচাপাতি সাধ্যের মধ্যে আনতে প্রয়োজন ছিল স্বাস্থ্য বিমার। সে সুবিধা পেতে এক মাসের বেশি সময় অপেক্ষা করতে হয়। তত দিনে টিউমারটি আরও বড় হয়েছে। তারপর যখন এটি অপসারণ করা হলো, তখন এটির ওজন গিয়ে দাঁড়ায় ২৩ কেজি!ঘটনাটি ঘটেছে যুক্তরাষ্ট্রের নিউজার্সিতে। রোড ব্যাংক শহরের রিভারভিউ মেডিকেল সেন্টারে ইভলিন (৬৫) নামের এক বৃদ্ধার পেট থেকে ওই টিউমার অপসারণ করেন চিকিত্সকেরা। গতকাল মঙ্গলবার চিকিত্সক ডেভিড ডুপ্রি এ কথা জানান। রয়টার্সে প্রকাশিত খবরে এ কথা জানানো হয়।ডেভিড ডুপ্রি বলেন, ছয় থেকে আট সপ্তাহ আগে পেটে অস্বস্তি নিয়ে হাসপাতালে আসেন ইভলিন। হালকা-পাতলা মানুষটির পেটটি ছিল অনেক বড়। ১৭০ পাউন্ডের বেশি ছিল ওজন। এ সময় স্বাস্থ্যপরীক্ষায় তাঁর পেটের ভেতর বিশাল টিউমারের অস্তিত্ব ধরা পড়ে। চিকিত্সা নিতে দীর্ঘ সময় অপেক্ষা করাই টিউমারটির বেড়ে ওঠার কারণ। আর ইভলিনের এই অপেক্ষার পেছনে ছিল বয়স ৬৫ বছর পূর্ণ হওয়া। যুক্তরাষ্ট্রে প্রচলিত নিয়ম অনুযায়ী বয়স্করা কেবল ৬৫ বছর পূর্ণ হলেই স্বাস্থ্যসেবা কর্মসূচির আওতায় ‘মেডিকেয়ার’ পেয়ে থাকেন।টিউমারের কারণে রক্ত-সরবরাহ পথ বন্ধ হয়ে ইভলিনের পা ফুলে যায়। শরীরে পানিশূন্যতা দেখা দেয়। হূিপণ্ডে রক্ত চলাচলে একটি গুরুত্বপূর্ণ নালিও ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা দেখা দেয়। এভাবে তাঁর জীবন হয়ে ওঠে ঝুঁকিপূর্ণ। এতে অনিবার্য হয়ে ওঠে অস্ত্রোপচারের মাধ্যমে ওই টিউমার অপসারণ।পরে ডেভিড ডুপ্রি ও তাঁর সহযোগীরা ইভলিনের টিউমারটি অপসারণ করতে সক্ষম হন। টিউমারটি তাঁর বৃহদান্ত্রের কাছে বেড়ে ওঠে। অস্ত্রোপচারের পর একটি পুনর্বাসন কেন্দ্রে সেবা নেওয়ার মাধ্যমে ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন ইভলিন। গতকাল মঙ্গলবার সাক্ষাত্কার দেওয়ার জন্য রাজি হন তিনি।এই অস্ত্রোপচারের মাধ্যমে এভিলিনের মৃত্যুর আশঙ্কা না থাকলেও ক্যানসারের জন্য তাঁকে একজন অনকোলজিস্টে কাছে চিকিত্সা নেওয়ার পরামর্শ দিয়েছেন চিকিত্সকেরা। কারণ তাঁর টিউমার অপসারণ করা গেলেও ক্যানসার সমূলে উত্পাটন করা সম্ভব হয়নি। এ জন্য এভিলিনের কেমো থেরাপির মতো চিকিত্সার প্রয়োজন।