টিএসসিসংলগ্ন এলাকায় দেয়ালচাপায় শিশু নিহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিসংলগ্ন এলাকার সীমানাপ্রাচীর ভেঙে পড়ায় আজ মঙ্গলবার দুপুর ১২টার দিকে একটি শিশু নিহত হয়েছে। তার নাম জাকারিয়া (১১)। সে নীলক্ষেত প্রাথমিক ও উচ্চমাধ্যমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণীর ছাত্র।নিহত জাকারিয়ার বাবা মোতালেব মিঞা ঢাকা বিশ্ববিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর কর্মচারী। তারা টিএসসিসংলগ্ন এলাকায় টিনশেড বাড়িতে ভাড়া থাকত। বাড়ির সামনে খেলার সময় সীমানাপ্রাচীরের একাংশ ভেঙে পড়ে। সীমানাপ্রাচীরের আঘাতে জাকারিয়া অচেতন হয়ে পড়ে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর বেলা দুইটার দিকে সে মারা যায়।