টিকা খাওয়ানোর কথা ভুললে চলবে না: প্রধানমন্ত্রী
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, প্রত্যেক শিশুকে দুই ফোঁটা করে পোলিও টিকা খাওয়াতে হবে। মা-বাবা বা অভিভাবকদের এটি ভুলে গেলে চলবে না। আজ শনিবার সকালে গণভবনে শিশুদের টিকা খাইয়ে জাতীয় টিকা দিবসের আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বেসরকারি একটি টিভি চ্যানেলে এ-সংক্রান্ত প্রতিবেদন প্রচারিত হয়েছে।ওই প্রতিবেদনে শেখ হাসিনা বলেন, সরকারের গৃহীত বিভিন্ন পদক্ষেপের ফলে বাংলাদেশে শিশু ও মাতৃ মৃত্যুর হার কমানো সম্ভব হয়েছে। তিনি বলেন, আমরা ডিজিটাল দেশ হিসেবে বাংলাদেশকে গড়ে তুলছি।