টিন আত্মসাতের মামলায় ফালুর ছয় মাসের আগাম জামিন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ত্রাণের টিন আত্মসাতের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলায় বিএনপির নেতা মোসাদ্দেক আলী ফালুর ছয় মাসের আগাম জামিন মঞ্জুর করেছেন হাইকোর্ট। আজ বুধবার বিচারপতি সৈয়দ মোহাম্মদ দস্তগীর হোসেন ও বিচারপতি এ কে এম জহিরুল হকের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ ফালুর করা আবেদনের পরিপ্রেক্ষিতে এ নির্দেশ দেন।মোসাদ্দেক আলী ফালু আজ আদালতে হাজির হয়ে আইনজীবীর মাধ্যমে আগাম জামিনের আবেদন জানান। ফালুর কৌঁসুলি আহসানুল করিম প্রথম আলোকে জানান, ওই মামলার অন্য আসামিদের আবেদনের পরিপ্রেক্ষিতে মামলার কার্যক্রম স্থগিত আছে। ফলে তাঁর আগাম জামিনের আবেদন করা হলে আদালত তা মঞ্জুর করেন। তিনি জানান, ২০০৭ সালের ১৩ মার্চ মতিঝিল থানায় মামলাটি করা হয়।