টিনটিন নিয়ে স্পিলবার্গের ছবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কমিক সিরিজ টিনটিন নিয়ে নতুন একটি ত্রিমাত্রিক ছবি বানানোর ঘোষণা দিয়েছেন খ্যাতনামা নির্মাতা স্টিভেন স্পিলবার্গ। গত রোববার এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এ ঘোষণা দেন তিনি। ছবিটি পরিচালনা করবেন দ্য লর্ড অব দ্য রিংসের পরিচালক পিটার জ্যাকসন। আর প্রযোজক হিসেবে থাকছেন স্পিলবার্গ।জানা গেছে, সম্প্রতি তাঁরা নতুন একটি ছবি বানানোর কথা চিন্তা করছিলেন। এমন সময় বেলজিয়ামের লেখকের হের্জের টিনটিন সিরিজের বইটি তাঁদের পছন্দ হয়।স্পিলবার্গ বলেন, ‘ছবিটি নির্মাণের ক্ষেত্রে আমরা খুব বেশি সময় নিতে চাই না। বইটির লেখক থেকে অনুমতিও নেওয়া হয়েছে। বর্তমানে ছবিটির চিত্রনাট্যের কাজ চলছে। এটির কাজ শেষ হলেই ত্রিমাত্রিক ছবিটি নির্মাণের কাজ শুরু হবে।