টিপাইমুখ বাঁধ নির্মাণ চুক্তি স্থগিতের আহ্বান ওবায়দুলের
আওয়ামী লীগ সভাপতিমণ্ডলীর সদস্য ওবায়দুল কাদের টিপাইমুখ বাঁধ ও জলবিদ্যুেকন্দ্র নির্মাণের যৌথ বিনিয়োগ চুক্তি স্থগিত করতে ভারতের প্রতি আহ্বান জানিয়েছেন। আজ রোববার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) জনতার প্রত্যাশা নামের একটি সংগঠনের আলোচনা অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান।ওবায়দুল কাদের বলেন, ‘বরাক নদের ওপর টিপাইমুখ বাঁধ নির্মাণ না করার বিষয়ে ভারতীয় প্রধানমন্ত্রী মনমোহন সিং প্রতিশ্রুতি দিয়েছিলেন। তিনি বলেছিলেন, বাংলাদেশের জন্য ক্ষতি হয় এমন কিছু ভারত করবে না। এমন আশ্বাস সত্ত্বেও টিপাইমুখে বাঁধ ও বিদ্যুেকন্দ্র যদি নির্মিত হয়, সেটি হবে দুর্ভাগ্যজনক। এ ধরনের চুক্তির আগে যৌথ সমীক্ষার প্রয়োজন ছিল। তাহলে কোনো সংশয় থাকত না।’ওবায়দুল কাদের বলেন, ‘ভারত সরকারের কাছে আহ্বান, বাংলাদেশের জনমনে হতাশা সৃষ্টি হয় এবং ভারতবিরোধী রাজনীতিতে এ দেশের মানুষ উত্সাহিত হয়—এমন বিষয়ে যাতে তারা আলোচনা করে সিদ্ধান্ত নেয়। উভয় দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক উন্নয়নে স্পর্শকাতর চুক্তির বিষয়টি বাংলাদেশকে জানালে ভালো হতো।’ তিনি দাবি করেন, পররাষ্ট্র মন্ত্রণালয় এ বিষয়ে ভারত সরকারের অবস্থান সম্পর্কে জানতে চেয়েছে। ওবায়দুল কাদের বিএনপিকে আবারও সংসদে ফেরার আহ্বান জানান।