টিপাইমুখে বাঁধ নির্মাণ বিশ্বাসভঙ্গতা: মেনন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি সাংসদ রাশেদ খান মেনন বলেছেন, ভারত সরকার একতরফাভাবে টিপাইমুখ বাঁধ নির্মাণ করলে আন্তর্জাতিক নদী আইনের লঙ্ঘন হবে এবং তা বাংলাদেশের সঙ্গে বিশ্বাসভঙ্গতা হবে। কাজেই ভারতকে বাংলাদেশের ক্ষতি হয়—এমন কার্যক্রম থেকে অবশ্যই সরে আসতে হবে।টিপাইমুখে বাঁধ নির্মাণ বন্ধের দাবিতে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির ঢাকা মহানগর আয়োজিত মানবন্ধনে মেনন এ কথা বলেন।রাশেদ খান মেনন বলেন, ভারত সরকার একতরফা ফারাক্কা বাঁধ নির্মাণ করে বাংলাদেশের ব্যাপক ক্ষতি করেছে। ফারাক্কার কারণে বাংলাদেশের একদিকে মরুপ্রক্রিয়া শুরু হয়েছে। এখন টিপাইমুখে বাঁধ নির্মাণ কার হলে বাংলাদেশের উত্তর-পূর্বাঞ্চলে একই পরিণতি হবে।দলের মহানগর সাধারণ সম্পাদক আবুল হোসাইনের সভাপতিত্বে মানবন্ধনে আরও বক্তব্য দেন আনিসুর রহমান, নুরুল হাসান, হাফিজুর রহমান প্রমুখ।