টিভি দেখার অভিযোগে মার খেলেন পত্রিকার সম্পাদক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাকিস্তানের একটি শীর্ষস্থানীয় ইংরেজি দৈনিকের সম্পাদককে টেলিভিশন দেখা ও গান শোনার অভিযোগে চারজন উগ্রবাদী ব্যক্তি মারধর করেছেন। পাকিস্তানের বিভিন্ন সংবাদমাধ্যমের খবরের বরাত দিয়ে বার্তা সংস্থা পিটিআই আজ সোমবার এ খবর জানিয়েছে।খবরে বলা হয়েছে, গত ২৭ আগস্ট পাকিস্তানের বন্দরনগর করাচিতে এ ঘটনা ঘটে। ঘটনার শিকার দেশটির ইংরেজি দ্য নিউজ ডেইলির মতামত পাতার সম্পাদক জয়নুল আবেদিন এ বিষয়ে পুলিশের কাছে অভিযোগ করেছেন। কিন্তু পুলিশের পক্ষ থেকে এ ব্যাপারে এখন পর্যন্ত কোনো ব্যবস্থা নেওয়া হয়নি বলে করাচির সাংবাদিকেরা অভিযোগ করেছেন। জয়নুল আবেদিন জানিয়েছেন, গত ২৭ আগস্ট রাত ১১টার দিকে চার ব্যক্তি তাঁর বাড়ির দরজায় লাথি মারতে থাকে। ওই ব্যক্তিদের সঙ্গে কথা বলার জন্য বাড়ির দরজায় গেলে তাঁকে সবাই ঘিরে ধরেন।ওই চার অজ্ঞাত ব্যক্তি নিজেদের একটি উগ্রবাদী গোষ্ঠীর সদস্য বলে দাবি করেন। তাঁরা জয়নুল আবেদিনের বিরুদ্ধে টেলিভিশন দেখা ও কাওয়ালি গান শোনার অভিযোগ আনেন।জয়নুল আবেদিন জানান, এ সময় তিনি ওই ব্যক্তিদের বলেন, ‘তোমরা কারা, এক ব্যক্তি তাঁর ঘরে বসে যা-ই করুক না কেন, তাতে তোমাদের কী?’তখন চার হামলাকারীর একজন জয়নুল আবেদিনকে বলেন, ‘এতে আমাদের সমস্যা আছে। কিন্তু আজ আমরা এ সমস্যার সমাধান করব।’ এরপর ওই ব্যক্তি তাঁকে মারধর করেন। এ ছাড়া অন্য একজন তাঁর মুখে ঘুষি মারেন। এতে তাঁর চশমা ভেঙে যায়। ওই চার হামলাকারী তাঁকে চড় ও লাথি মারেন বলে অভিযোগ করেন জয়নুল।হামলাকারীরা টিভি দেখা ও গান শোনার জন্য অনুতপ্ত ও ভবিষ্যতে এ কাজ থেকে বিরত থাকার প্রতিশ্রুতি না দিলে তাঁরা তাঁকে ছাড়বেন না জানান জয়নুল।