বাংলাভিশনে আজ রাতে দেখানো হবে ধারাবাহিক নাটক মিথ্যা তুমি দশ পিঁপড়া। নাটকটি লিখেছেন মেজবাউর রহমান ও শিবু কুমার শীল আর পরিচালনা করেছেন মেজবাউর রহমান। এতে অভিনয় করেছেন শাহাদাৎ হোসেন। কথা হলো তাঁর সঙ্গে।‘মিথ্যা তুমি দশ পিঁপড়া’ নাটকে আপনার চরিত্রটি নিয়ে কিছু বলুন।নাটকে আমি একজন স্বপ্নবান তরুণ। চলচ্চিত্র নির্মাণের স্বপ্ন দেখি। হলিউড-বলিউডের চলচ্চিত্র আমাকে খুব একটা আকর্ষণ করে না। দেশীয় চলচ্চিত্রের মান উন্নয়ন নিয়েই যতসব ভাবনা। কিন্তু স্বপ্নটা বাস্তবে রূপ দেওয়ার সামর্থ্য নেই। নাটকের মজার দিক হলো, সবাই কমবেশি মিথ্যা কথা বলে। আর এই মিথ্যাগুলো সত্য হিসেবে প্রমাণের জন্য সব ধরনের কাজই তারা করে।এখন কী নিয়ে ব্যস্ত?এনটিভিতে সবুজ নক্ষত্র ও রূপকথা এবং দেশ টিভিতে স্বপ্নভুক ধারাবাহিক প্রচারিত হচ্ছে। এগুলোর কাজ করছি। পাশাপাশি বিজ্ঞাপনচিত্র আর ছোটদের জনপ্রিয় অনুষ্ঠান সিসিমপুর-এ বাহাদুর চরিত্রে কাজ করছি।মঞ্চের খবর বলুন।প্রায় ১৪ বছর ধরে আমি সেন্টার ফর এশিয়ান থিয়েটারে (সিএটি) কাজ করছি। মঞ্চকে ঘিরেই আমার পেশাজীবন। মঞ্চে দ্য কমিউনিকেটর ও ভেলুয়া সুন্দরী নাটকে কাজ করছি। মাস ছয়েক যাবৎ নাটক দুটি প্রদর্শিত হচ্ছে না। তাই টিভি নাটকে বেশি কাজ করছি।সিএটি নাকি উৎসবের আয়োজন করছে?হ্যাঁ। এ বছরের অক্টোবরে কুষ্টিয়ার শিলাইদহে সিএটির উৎসব শুরু হবে। কয়েকটি জেলা শহরে অনুষ্ঠান হবে। পরে ঢাকার বাংলাদেশ শিল্পকলা একাডেমীতে এসে শেষ হবে। উৎসবে রবীন্দ্রসাহিত্য নিয়ে কয়েকটি নাটক মঞ্চস্থ হবে।