টিভিতে রিয়ান্না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টিভিতে অভিষেক হচ্ছে সংগীত-তারকা রিয়ান্নার। তবে প্রকাশ্যে নয়, নেপথ্যে। তা ব্রিটিশ টেলিভিশনের ফ্যাশন প্রতিভা খুঁজে বেড়ানোর এক অনুষ্ঠানে। এতে নির্বাহী প্রযোজকের ভূমিকায় থাকছেন তিনি। হলিউড রিপোর্টার-এ প্রকাশিত খবরে এ কথা জানা যায়। ১০ পর্বের এই ধারাবাহিকে একেবারেই যে তাঁকে দেখা যাবে না, তা নয়। মাঝেমধ্যে দর্শন দিয়ে যাবেন। অনুষ্ঠানে উপস্থাপক থাকবেন ‘গার্লস অ্যালাউড’ ব্যান্ডের সংগীত-তারকা নিকোলা রবার্টস। স্ক্রিন।