টিভিতে ‘ডার্টি পিকচার’ নিষিদ্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আগেই ঘোষণা করা হয়, সনি টিভিতে রোববার দুপুর ১২টা এবং রাত আটটায় দেখানো হবে বলিউডের এ সময়ে আলোচিত ছবি ডার্টি পিকচার। তবে নির্ধারিত সময়ে সনি টিভি কর্তৃপক্ষ স্ক্রলের মাধ্যমে দর্শকদের জানায়, ‘অনিবার্য কারণে ডার্টি পিকচার ছবি আজ (রোববার) সম্প্রচার করা যাচ্ছে না।’ জানা গেছে, টিভিতে ছবিটি সম্প্রচারের ব্যাপারে নিষেধাজ্ঞা জারি করেছে ভারতের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। ওই ছবির বিরুদ্ধে অভিযোগ, তা পরিবারের সদস্যদের ওপর বিরূপ এবং অনৈতিক প্রভাব ফেলতে পারে। জানা গেছে, এর আগে ছবিটি টেলিভিশনে প্রদর্শনের জন্য কিছু শর্ত জুড়ে দেয় ভারতের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। সেই নির্দেশ অনুযায়ী ছবির ৫৮টি অংশ বাদ দিয়ে টিভিতে প্রচারের উপযোগী করে তোলেন পরিচালক মিলান লুথারিয়া। কিন্তু তাতেও শেষ রক্ষা হয়নি। রোববার গণমাধ্যমকে পরিচালক বলেন, ‘ছবিটির টিভি প্রদর্শনী নিষিদ্ধ করায় আমি হতাশ।’ডার্টি পিকচার ছবিতে অভিনয়ের জন্য বিদ্যা বালান এবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন।