টিয়া বাজপেয়ির হুমকি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খোলস পাল্টাতে গিয়ে বেমক্কা এমন একটা ধাক্কা খেতে হবে, বোঝেননি টিয়া বাজপেয়ি। ছিলেন টিভি অভিনেত্রী। বিক্রম ভাটের হাত ধরে হতে যাচ্ছেন বলিউডের নায়িকা। এরই মধ্যে লঙ্কা ছবিতে শুটিংয়ের কাজও শেষ। বিপত্তি ঘটল ডাবিং করতে গিয়ে। অশ্লীল (টিয়ার অভিযোগমতে) একটি দৃশ্যে নিজেকে আবিষ্কার করে হতভম্ব হয়ে পড়েন টিয়া। তাঁর ভাষ্যমতে, ‘পাণ্ডুলিপি পড়ার সময়ই আপত্তি জানিয়েছিলাম। আশ্বাস দেওয়া হয়েছিল, মার্জিতভাবে দৃশ্যটি ধারণ করা হবে। শুটিং চলাকালে দৃশ্যটি ধারণের বেলায় অস্বস্তিতে ছিলাম। সম্পাদনার পর সেই দৃশ্য দেখে গা রি-রি করে উঠল।’ ছবি থেকে দৃশ্যটি বাদ দেওয়ার জোর দাবি তুলেছেন টিয়া। বাদ না দিলে তিনি আদালত অবধি যাওয়ার হুমকি দিয়েছেন। সূত্র: মিড ডে।