টু ক রো খ ব র
এবার ওয়াটার বাস!নগরের যানজট কমাতে একের পর এক উদ্যোগ নেওয়া হচ্ছে। কিন্তু সেসব ব্যর্থ হয়ে যাচ্ছে। নগরের যানজট কমাতে এবার ওয়াটার বাস নামানো হয়েছে। এর আগে মুখ থুবড়ে পড়া কোটি টাকার বৃত্তাকার নৌপথ প্রকল্পের খানিকটা ব্যবহূত হচ্ছে এতে। বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) দাবি অনুযায়ী, গতকাল থেকে তাদের দ্রুতগামী ওয়াটার বাস চলাচল করছে সদরঘাট, সোয়ারীঘাট, খোলামুড়া, গাবতলী রুটে। ওয়াটার বাসে সদরঘাট থেকে সোয়ারীঘাটের ভাড়া ১০ টাকা, সদরঘাট থেকে খোলামুড়া ২০ টাকা এবং সদরঘাট থেকে গাবতলী ৩০ টাকা। আবার গাবতলী থেকে খোলামুড়ার ভাড়া ১০ টাকা, গাবতলী থেকে সোয়ারীঘাট ২০ টাকা এবং গাবতলী থেকে সদরঘাট ৩০ টাকা।রাখতে হবে অগ্নিনির্বাপণ যন্ত্রআগুন নেভাতে অগ্নিনির্বাপণ যন্ত্রের জুড়ি নেই। তাই এটি হাতের নাগালে থাকা উচিত। দেরিতে হলেও বিষয়টি বুঝেছে খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ বিভাগ। তারা সিদ্ধান্ত নিয়েছে, এখন থেকে কমিউনিটি সেন্টার, বড় মাঠ, বাড়ির ছাদ অথবা অন্য কোনো স্থানের বড় কোনো অনুষ্ঠানে বা জনসমাবেশে অগ্নিনির্বাপণ যন্ত্র রাখা বাধ্যতামূলক। এ বিষয়ে তারা সংশ্লিষ্ট সবার সহযোগিতা চেয়ে পত্রিকায় ‘জরুরী বিজ্ঞপ্তি’ দিয়েছে। কিন্তু কেউ বড় অনুষ্ঠানে বা জনসমাবেশে অগ্নিনির্বাপণ যন্ত্র না রাখলে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে কি না তা বলেনি দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ বিভাগ। আজ সরছে তার?নগর সড়কের আকাশ ঢাকা পড়েছে তারে। ইন্টারনেট প্রোভাইডার, কেব্ল অপারেটরসহ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের তার বিক্ষিপ্তভাবে ঝুলছে সড়কবাতি ও বৈদ্যুতিক খুঁটিতে। এর বাইরে নয় প্রধানমন্ত্রীর কার্যালয়ের পাশের সড়কও। তবে ডিপিডিসির (ঢাকা বিদ্যুৎ বিতরণ কোম্পানি লিমিটেড) বিজ্ঞপ্তি ঠিক থাকলে আজ থেকে আর সেখানে বিক্ষিপ্তভাবে তার ঝুলে থাকার কথা না। কারণ সেই সড়কের সেসব তার ডিসিসির সহায়তায় ডিপিডিসির আজ অপসারণ করার কথা। এমনটি জানা গেছে তাদের ‘জরুরী বিজ্ঞপ্তি’ থেকে।