টু ক রো খ ব র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পৌর করের খবরবিনা মূল্যে নয়, ডিসিসির সেবা পেতে খানিকটা হলেও মূল্য দিতে হয় নগরবাসীকে। পৌর করের আদলে এই কর দেন বাড়ির মালিক ও ব্যবসায়ীরা। এরই মধ্যে ২০১০-১১ অর্থবছরে পৌর কর আদায় করতে মাঠে নেমেছে ডিসিসি। করদাতাদের কাছে পাঠানো হয়েছে বিলের বই। ঠিকানা বদলের কারণে যাঁরা বিলের বই পাননি, তাঁদের যোগাযোগ করতে হবে সংশ্লিষ্ট আঞ্চলিক কার্যালয়ের কর কর্মকর্তার দপ্তরে। যাঁরা ৩০ সেপ্টেম্বরের মধ্যে আগের অর্থবছরের বকেয়া ও চলতি অর্থবছরের চার কিস্তির পৌর কর একসঙ্গে পরিশোধ করবেন, তাঁরা পাবেন ১০ শতাংশ ছাড়। ৩০ সেপ্টেম্বরের মধ্যে জরিমানা ছাড়া বকেয়া করও দেওয়া যাবে। ডিসিসির জরুরি বিজ্ঞপ্তি থেকে জানা গেছে এসব তথ্য।ভাগ হচ্ছে সার্কেলঢাকা মহানগরের বাসিন্দা, তবু তারা না পাচ্ছে রাজধানী শহরের নাগরিকসেবা, না পাচ্ছে গ্রামীণ জীবনের সুবিধা। নামকাওয়াস্তে বরাদ্দের কারণে তাদের এলাকাগুলোতে সড়ক অবকাঠামোর অবস্থাও যাচ্ছেতাই। আবার গ্রাম-নগর মিশ্র প্রশাসন থাকায় সেখানেও জটিলতায় পড়ছে তারা। বলা হচ্ছে, তেজগাঁও সার্কেলের আওতায় থাকা নগরের ১৭টি ইউনিয়নের বাসিন্দাদের কথা। ঢাকার উত্তর প্রান্ত থেকেও প্রশাসনিক কাজ সারতে দক্ষিণ প্রান্তে দোলাইরপাড়ে সার্কেল অফিসে আসতে হয় অনেক ইউনিয়নবাসীকে। তাদের দুর্ভোগের কথা মাথায় রেখে সম্প্রতি তেজগাঁও সার্কেল দুভাগ করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এ ক্ষেত্রে তেজগাঁও সার্কেলের নাম বদলে হবে ঢাকা দক্ষিণ ও ঢাকা উত্তর সার্কেল। ঢাকা দক্ষিণ সার্কেলের অধীনে থাকছে সুলতানগঞ্জ, শ্যামপুর, দনিয়া, সারুলিয়া, মাতুয়াইল, ডেমরা, নাসিরাবাদ, দক্ষিণগাঁও ও মান্ডা। আর উত্তর সার্কেলে থাকছে হরিরামপুর, দক্ষিণখান, উত্তরখান, ডুমনী, ভাটারা, বাড্ডা, সাঁতারকুল ও বেরাইদ ইউনিয়ন। সার্কেল ভাগের উদ্যোগ কবে বাস্তবায়িত হবে, জানতে চাইলে তেজগাঁও সার্কেলের কর্মকর্তা নিরোদ চন্দ্র মণ্ডল জানান, এখন এই উদ্যোগের প্রস্তাব তৈরি হচ্ছে। আরও নানা নিয়মতান্ত্রিক প্রক্রিয়ার পরই সার্কেল ভাগ হবে।