টু ক রো খ ব র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লিফলেট বন্ধে বিজ্ঞপ্তিনিয়মিত যারা বাসে চলাচল করে, তাদের জানা আছে, আচমকাই কোলের ওপর এসে পড়তে পারে লিফলেট। এসব লিফলেটে থাকে যৌন রোগসহ বিভিন্ন জটিল রোগ নিরাময়ের অদ্ভুত সব উপায়ের কথা। বাসের ভেতরে লাগানো পোস্টারেও এমন প্রচারপত্র দেখা যায়। এসব প্রচারপত্র সচেতন নাগরিকদের বিব্রত অবস্থায় ফেলছে। আবার এসব প্রচারপত্র পেয়ে সাধারণ মানুষ চিকিৎসক নামধারী প্রতারকদের খপ্পরে পড়ে আর্থিক, শারীরিক ও মানসিক ক্ষতির শিকার হচ্ছে। দিনের পর দিন প্রতারকেরা এসব অপকর্ম চালিয়ে যাচ্ছে।দীর্ঘদিন পরে টনক নড়েছে ওষুধ প্রশাসন অধিদপ্তরের। পত্রিকায় তারা ‘জরুরী সতর্কীকরণ বিজ্ঞপ্তি’ দিচ্ছে। যাতে বলা হয়েছে, ওষুধ (নিয়ন্ত্রণ) অধ্যাদেশ ১৯৮২-এর ১৪ ধারা অনুযায়ী, অধিদপ্তরের অনুমোদনবিহীন ওষুধ ও চিকিৎসাব্যবস্থা সম্পর্কে সাধারণ মানুষকে বিভ্রান্ত করা শাস্তিযোগ্য অপরাধ। তাই প্রতারকদের অপপ্রচার বন্ধ করতে বলা হয়েছে। একই সঙ্গে তারা আমজনতাকেও প্রতারকের ফাঁদ থেকে সাবধান থাকতে অনুরোধ করেছে। ওয়াসার সময়সীমানগরের অনেক বাড়ির শৌচাগার থেকে পয়োবর্জ্যের নালা সরাসরি চলে গেছে ডিসিসি বা ঢাকা ওয়াসার পানিনিষ্কাশন নালায়। এসব পয়োবর্জ্য সেই নালা থেকে ওয়াসার খাল হয়ে নদীতে গিয়ে পড়ছে। ওই বর্জ্যের কারণে দূষিত হচ্ছে খাল ও নদী। অপরদিকে ক্ষতিগ্রস্ত হচ্ছে ওয়াসার নর্দমা (ড্রেন)। অথচ শৌচাগারের পয়োবর্জ্য সেপটিক ট্যাংক ও সোকপিট হয়ে পরিশোধিত হলেই খাল ও নদীদূষণের হাত থেকে রক্ষা পাবে। আবার ওয়াসার নর্দমার ওপর পয়োবর্জ্যের চাপ কমবে। এসব দিক বিবেচনা করে ঢাকা ওয়াসা গ্রাহকদের সেপটিক ট্যাংক ও সোকপিট নির্মাণের জন্য অনুরোধ করেছে। ২৭ জুলাই পত্রিকায় প্রকাশিত বিজ্ঞপ্তিতে এ জন্য তাদের তিন মাসের সময় বেঁধে দেওয়া হয়েছে। এই সময়ের পরে ঢাকা ওয়াসা বিশেষ অভিযান চালাবে। যারা সেপটিক ট্যাংক ও সোকপিট নির্মাণ করবে না, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেবে তারা।