টু ক রো খ ব র
বিআরটিএ-এর নতুন সার্কেলমোটরযানের নিবন্ধন, ফিটনেস, ট্যাক্স-টোকেন, রুট পারমিট, ড্রাইভিং লাইসেন্স ইস্যু ও নবায়নের কাজসহ মোটরযান-সংক্রান্ত সব রকমের কাজ করে থাকে বিআরটিএ। এত দিন ঢাকার উত্তর ও দক্ষিণ দুটি সার্কেল থেকে এসব সেবা পেতেন ঢাকা জেলার বাসিন্দারা। জেলার জনবহুল ঢাকা মহানগর ও এর বাইরের উপজেলাগুলো থেকে আসা লোকের ভিড়ে সেবা পেতে অনেক সময় লেগে যেত। লোকের ভিড় কমাতে বিআরটিএ সম্প্রতি চালু করেছে ঢাকার তৃতীয় সার্কেল ‘ঢাকা জেলা সার্কেল’। এ সার্কেলের কার্যালয় আপাতত করা হয়েছে কেরানীগঞ্জের ইকুরিয়ায় (এক নম্বর বুড়িগঙ্গা সেতুর দক্ষিণ প্রান্তে) বিআরটিএ ঢাকা সার্কেলের (দক্ষিণ) কার্যালয় ভবনে। ঢাকা জেলা সার্কেল থেকে মোটরযানবিষয়ক সব ধরনের সেবা পাবেন ঢাকা জেলার কেরানীগঞ্জ, নবাবগঞ্জ, দোহার, সাভার ও ধামরাই উপজেলার বাসিন্দারা।ড্যাপ-নকশা নিয়ে সতর্কীকরণরাজউকের ডিটেইল্ড এরিয়া প্ল্যান (ড্যাপ) নিয়ে স্বার্থ আদায়ে অনেকেই পানি ঘোলা করতে চাইছে। এই ঘোলা পানিতে মাছ শিকারের মতো ফায়দাও লুটতে চাইছে কেউ কেউ। তাদের ফায়দার ফাঁদে পড়ছে আমজনতা। ধরা যাক ড্যাপের নকশার কথা। ইদানীং রাজপথে, যানবাহনে ধুমসে বিক্রি করছে ড্যাপের মানচিত্র। নিজের বাড়িটা, জমিটা ড্যাপের চিত্রে কী অবস্থায় আছে, তা নিরীক্ষা করে নেওয়াই এর উদ্দেশ্য। আবার যাঁরা নগরে জমি কিনতে আগ্রহী, তাঁরাও সংগ্রহ করছেন ড্যাপের নকশা। তবে রাস্তায় বেচাবিক্রি হওয়া ড্যাপের নকশা সঠিক নয় বলে পত্রিকায় সতর্কীকরণ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে রাজউক। তাদের দাবি, একশ্রেণীর অসাধু ব্যবসায়ী ড্যাপের নকশা বিকৃত করে অবাধে বিক্রি করছে, যা জনতার মধ্যে বিভ্রান্তি তৈরি করছে। ড্যাপ সম্পর্কে বিস্তারিত জানা ও প্রকৃত নকশা দেখতে পাওয়া যায় শুধু রাজউকের ওয়েবসাইটে (www.rajukdhaka.gov.bd)।—মিল্লাত হোসেন