টু ক রো খ ব র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আবার পলিথিন থলে!দেশ থেকে পলিথিনের বাজার করার থলে নিষিদ্ধ হয়েছে কয়েক বছর আগেই। কিন্তু খোদ ঢাকা নগরে ভিন্ন চেহারায় পলিথিনের থলে উৎপাদন করা হচ্ছে। হাতল ছাড়া এসব পলিথিনে পণ্য ভরে ক্রেতাকে দিচ্ছেন দোকানিরা। পলিথিনের এই ব্যবহার বন্ধে প্রায়ই সোচ্চার হচ্ছে পরিবেশ অধিদপ্তর। এরই অংশ হিসেবে এখন নগরজুড়ে চলছে পলিথিন থলের উৎপাদন আর ব্যবহার বন্ধের অভিযান। উৎপাদক আর ব্যবহারকারীদের সতর্ক করে গণবিজ্ঞপ্তিও দিচ্ছে অধিদপ্তর। কিন্তু সচেতন নাগরিকেরা মনে করেন, এসব কার্যক্রম বছরে দু-একবার না করে, সারা বছরই চালু রাখা দরকার। কেননা, এক-দুই সপ্তাহের অভিযান শেষে আবার পলিথিনের থলের উৎপাদন শুরু হয়ে যেতে পারে। আর পাটের থলে সহজলভ্য করতে সরকারকেই উদ্যোগী হতে হবে।নিরাপদ সড়কের জন্য আদালতকথায় বলে, চাচা, আপন প্রাণ বাঁচা। নগরের রাজপথে কিন্তু চোখে পড়ে এর উল্টোটা। মোটরসাইকেলের চালক আর আরোহী পরছেন না হেলমেট। গাড়িচালক ও যাত্রী বাঁধছেন না সিটবেল্ট। এক হাতে যান চালিয়ে আরেক হাতে মুঠোফোনে কথা বলায় ব্যস্ত থাকছেন চালক। আবার হাঁটা পথের বদলে অনেক পথচারী ব্যবহার করছেন যানবাহন চলার পথ। সময় বাঁচাতে, কষ্ট এড়াতে ফুটওভারব্রিজ, আন্ডারপাস, জেব্রাক্রসিংয়ের বদলে অনেকে রাস্তা পার হচ্ছেন যানবাহনের সামনে দিয়েই। যানবাহনের নিচে পড়লে যে জীবন চলে যেতে পারে, সেদিকে খেয়াল নেই কারোরই। আলোচ্য বিষয়গুলো আবার পথের নিয়ম ও নাগরিক কেতার মধ্যে পড়ে। কিন্তু নিয়ম আর আদবকেতা মানতে সচেতন নন বেশির ভাগ নাগরিক। এত দিন এভাবেই চলছিল ঢাকার জীবন। কিন্তু বিআরটিএর ‘জরুরি সতর্কীকরণ বিজ্ঞপ্তি’ ঠিক থাকলে এখন নগরের সড়কে চালক, যাত্রী, পথচারীকে পথের নিয়ম মানতে বাধ্য করা হবে। কারণ ওই বিজ্ঞপ্তি অনুযায়ী, ১ নভেম্বর থেকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নিয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করার কথা তাদের। তবে তার আগেই রাস্তা আর ফুটপাত দখলমুক্ত করার কাজটি কি করেছে কর্তৃপক্ষ?