টু ক রো খ ব র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গ্যাসলাইনে মিটার!তিতাসের আবাসিক গ্রাহকেরা গ্যাস বিল দেন চুলার সংখ্যা হিসাবে। বাসায় গ্যাস সংযোগ থেকে কেবল চুলাই জ্বালানো হবে, তা ধরেই এভাবে বিল নির্ধারণ করেছে তিতাস। তবে নগরের অভিজাত এলাকার অনেক বাসাবাড়িতে গ্যাসচালিত কিছু উপকরণ ব্যবহার করা হচ্ছে, যেগুলোয় সাধারণ গ্যাসের চুলায় রান্নাবান্নার চেয়ে অনেক বেশি গ্যাস খরচ হচ্ছে। এর মধ্যে আছে ওয়াটার হিটার, ওভেন, গ্রিল ইত্যাদি। তাই টনক নড়েছে তিতাসের। তারা পত্রিকায় বিজ্ঞাপন দিয়ে জানিয়েছে, আবাসিক গ্রাহক গ্যাসচালিত অন্য উপকরণ ব্যবহার করতে হলে গ্যাসলাইনে মিটার লাগাতে হবে। এ প্রসঙ্গে তিতাস গ্যাস সঞ্চালন ও বিতরণ কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপক মো. শাহজাহান জানান, এ ব্যবস্থা চালু হলে তিতাসের আয় বাড়বে। আবার গ্যাসের অপচয়ও কমবে।নগরের নৌফাঁড়িমোহাম্মদপুর বেড়িবাঁধ এলাকা, রামচন্দ্রপুর মৌজা ও চন্দ্রিমা রিয়েল এস্টেট এলাকার জলপথে অপরাধ দমনের জন্য নগরের প্রথম নৌফাঁড়ির সূচনা ২০ জুলাই। একজন এসআই এবং তিনজন এএসআইয়ের নেতৃত্বে ৩০ সদস্যের একটি বাহিনী এ ফাঁড়িটি পরিচালনা করবে। স্পিড বোটে চড়ে জলপথে টহল দিয়ে বেড়াবেন ফাঁড়ির সদস্যরা। তবে কথা হচ্ছে, এই নৌফাঁড়ির কেবল ভিত্তিপ্রস্তর স্থাপিত হয়েছে। প্রয়োজনীয় অবকাঠামো এখন গড়ে ওঠেনি। নদীতে টহল দেওয়ার মতো নৌযানও সংগ্রহ করা হয়নি।ঢাকা মেট্রোপলিটন পুলিশের তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার মঞ্জুরুল কবির জানান, ফাঁড়ির ভবন তৈরি হওয়ার আগে পর্যন্ত মোহাম্মদপুর থানা থেকেই ফাঁড়িটি পরিচালিত হবে। ভবনটি নির্মাণ হওয়ার পর নগরের প্রথম এই নৌফাঁড়িটি নিজস্ব আদলে কাজ শুরু করবে।