টু ক রো খ ব র
কাগুজে সতর্কবাণীমোটরসাইকেলের চালক ও আরোহীদের হেলমেট পরা বাধ্যতামূলক। আবার গাড়িচালক ও যাত্রীদের সিটবেল্ট ব্যবহার অপরিহার্য। এ ছাড়া গাড়ি চালানোর সময় মুঠোফোনে কথা বলা দণ্ডনীয় অপরাধ। এসব উল্লেখ করা হয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) প্রকাশিত একটি সতর্কীকরণ বিজ্ঞপ্তিতে।দিনের পর দিন নগরের রাস্তায় হেলমেট ছাড়া মোটরসাইকেল চালাচ্ছেন বেশির ভাগ চালক। কোনো বাসেই দেখা যায় না সিটবেল্ট। গাড়িচালকদের বেশির ভাগই তা বাঁধেন না। আর গাড়ি চালাতে চালাতে প্রায়ই মুঠোফোনে কথা বলেন চালকেরা। তার মানে দাঁড়ায়, বছর বছর শুধু সতর্কীকরণ বিজ্ঞপ্তিই দিয়ে যাচ্ছে বিআরটিএ। কিন্তু যানবাহনে কেউই আইন মানছে না। শুধু কাগজে-কলমেই থেকে যাচ্ছে বিআরটিএর আইনানুগ ব্যবস্থা নেওয়ার সতর্কবাণী।বিদ্যুৎ বিভাগের সাফাইরাত আর দিন নেই, লোডশেডিং লেগেই আছে নগরে। তাই দুঃসহ গরম কেড়ে নিচ্ছে মানুষের ঘুম। গেল সপ্তাহ এভাবেই কেটেছে নাগরিক জীবন। বিদ্যুতের উৎপাতে নাগরিকেরা কেবল রাগে ফুঁসেছে। সেই রাগ কমাতে সপ্তাহ শেষে সাফাই গেয়েছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের বিদ্যুৎ বিভাগ। পত্রিকায় বিজ্ঞপ্তির মাধ্যমে তারা বলেছে, দেশের তিন ভাগের এক ভাগ বিদ্যুৎকেন্দ্রের বয়স ২০ বছর পার হয়েছে। সেগুলো যান্ত্রিক ত্রুটির কারণে প্রায়ই বন্ধ থাকে। নতুন বিদ্যুৎকেন্দ্র বসাতে দুই থেকে তিন বছর সময় লাগে। সরকার বিদ্যুৎ উৎপাদনের ব্যাপক পরিকল্পনা হাতে নিয়েছে। আগামী গ্রীষ্মে লোডশেডিং সহনীয় পর্যায়ে আসবে বলে আশ্বাস দিয়েছে বিদ্যুৎ বিভাগ। তারা আরও বলেছে, রাস্তা অবরোধ ও ভাঙচুরের মাধ্যমে বিদ্যুৎ সমস্যার সমাধান হবে না। বিদ্যুৎ অফিস ও স্থাপনাগুলো দেশের সম্পদ। এগুলো রক্ষা করা সবার দায়িত্ব। জনগণের দুর্ভোগ কমাতে সরকার চেষ্টা চালাচ্ছে বলে দাবি করেছে বিদ্যুৎ বিভাগ। তার সুফল কী পাচ্ছে নগরবাসী?