টু কি টা কি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সান্ত্বনাঅনুষ্ঠান শেষ, অতিথিরা আড্ডারত বন্ধুসভার বন্ধুদের সঙ্গে। হঠাৎ দেখা গেল, একজন শিক্ষার্থী শুধুই কাঁদছে। কারণ, পুরস্কার পায়নি। বড় বোনও পায়নি। ও-ই সান্ত্বনা দিচ্ছে, ‘দেখো, আমিও তো পাইনি। ভবিষ্যতে নিশ্চয় পাব।’ তবু কান্না থামাচ্ছে না দেখে বোনেরও মন খারাপ হয়ে উঠল। তবু সান্ত্বনা দিল, বোঝানোর চেষ্টা করল, ‘কাঁদে তো ভীরু, দুর্বলেরা; তুমি নিশ্চয় তা নও।’পদছাপঠাকুরগাঁও জিলা স্কুল। ১৯২৯ সালে এখানে এসেছিলেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম। মিলাদ মাহফিলে বসেই লিখেছিলেন একের পর এক কবিতা। ১০ মার্চ ঢাকা থেকে সেখানেই গেলেন ভাষা প্রতিযোগের অতিথিরা। শুনলেন গৌরবের সেই ইতিহাস। খুঁজে পেতে চেষ্টা করলেন নজরুলের পদছাপ, গলা ভাঁজলেন নজরুলের কবিতা কিংবা গানে।