টু কি টা কি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘গপাতি’!মাহমুদ। আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী। দ্রুত পরীক্ষা শেষ করে কী যেন ভাবছে। আর মাঝে মাঝে প্রশ্নপত্রে কাটাকুটি করছে। সামনে গিয়ে আবিষ্কার করা গেল, ছবি আঁকছে সে! কিসের ছবি এটা? ‘ঠিক বুঝতে পারছি না! গরুও হতে পারে, পাখিও হতে পারে আবার হাতিও হতে পারে!’ আমরা ছবিটার শিরোনাম দিলাম—গপাতি! খিচুড়িএকজন প্রশ্ন করল রেডিওতে বাংলিশ বলার যৌক্তিকতা নিয়ে। তারিক মনজুর বললেন, ‘কেবল বাংলিশ নয়, হিন্দি, ইংলিশ আর বাংলার মিশ্রণে হিংলা ভাষাও আছে!’ হাসি হলো একচোট। মাহবুবুল হক বললেন, ‘খিচুড়ি ভাষায় কথা বলব না আমরা।’ ফের তারিক মনজুর বললেন, ‘খিচুড়ি খাও খিচুড়ি বোলো না!’ আরেক প্রস্থ হাসি।