টু কি টা কি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ছোটদের কী দোষ?ডিউড্রপ স্কুলের উম্মে ফাহমিদা হাসান অভিমানের সুরে বলল, বড়দের সম্মানে তাঁদের, তাঁরা, তাঁর লিখতে চন্দ্রবিন্দু ব্যবহার করা হয়। কিন্তু ছোটদের ক্ষেত্রে নয়। ছোটরা কী দোষ করল? তাই তো ছোটদের কী দোষ? এই প্রশ্নের তো কোনো কূলকিনারাই করতে পারলেন না উত্তরদাতারা। তাঁরা শুধু ফাহমিদা যাতে তাড়াতাড়ি বড় হয় এবং তার জন্যও যেন সবাইকে চন্দ্রবিন্দু ব্যবহার করতে হয়, সেই কামনাই করলেন।খুদে নাচিয়েগান গাইতে গাইতে একসময় মঞ্চ থেকে নেমে গেলেন নিশীথা। দুই পাশে দর্শকের সারি, মাঝখানে গাইছেন নিশীথা। এ সময় হঠাৎ করেই মঞ্চ দখল করে বসল চার বছরের তিতলি। গানের তালে তালে সে নাচতে শুরু করল। দর্শক তখন যেন ভুলে গেছে নিশীথার উপস্থিতি। সবার দৃষ্টি তখন খুদে নাচিয়ের দিকে। ছোট হলেও তিতলি ছাড়িয়ে গেল তারকা নিশীথাকে।