টু কি টা কি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আফসোস পরীক্ষা শুরু হয়েছে। মাথা নিচু করে বসে আছে এক শিক্ষার্থী। মন খারাপ? বলল, গত কয়েক বছর সে ভাষা প্রতিযোগে বিজয়ী হয়েছে। আফসোস, এবার হতে পারবে না। জানতে চাওয়া হলো, কেন? বলল, ‘পোকামাকড়ে খেয়ে নষ্ট করবে বলে পুরোনো সব বই উঠিয়ে রেখেছি। তাই পড়া হয়নি। এ কারণে বিজয়ী হতে পারব না, পুরস্কারও পাব না। দুষ্টু পোকামাকড়ই কেড়ে নিল আমার ভাষা প্রতিযোগের পুরস্কার।’ বেলুনগাছপরীক্ষা শেষ হতে না হতেই শুরু হলো ঝড়। ছুটোছুটির মধ্যেও গলা ছেড়ে গান ধরল কেউ কেউ। কারও কারও দৃষ্টি গাছের দিকে। কারণ বেলুন পড়ছে গাছ থেকে। মনে হলো কড়ইগাছটিই যেন বেলুনগাছে রূপান্তরিত হয়েছে। যা কুড়াতে প্রতিযোগিতাও শুরু হলো। হঠাৎ সব বেলুন একসঙ্গে পড়ল। সবাই ঝাপিয়ে পড়ল। কিন্তু কোনো অঘটন ঘটল না। কারণ সবার মনোযোগ ছিল ভাষা প্রতিযোগে। অন্য কোনো প্রতিযোগিতায় তারা আগ্রহী নয়।