টু কি টা কি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আইসক্রিম বড়!প্রশ্নোত্তর পর্ব। সঞ্চালকের দৃষ্টি আকর্ষণ করতে চাইছে সবাই। শুধু ব্যতিক্রম দুজন শিক্ষার্থী। তবু ওদের সুযোগ দেওয়া হলো। কিন্তু প্রশ্ন করল না ওরা। কারণ ওরা আইসক্রিম খাওয়া নিয়ে ব্যস্ত। তখন সবকিছু ওদের কাছে তুচ্ছ। সঞ্চালক বললেন, ‘তোমাদের কাছে তো প্রশ্নের চেয়ে আইসক্রিম বড়!’ সঙ্গে সঙ্গে হাসির রোল পড়ল সবার মধ্যে। ছাগল সমাচার!ছাগল তো মাংসজাতীয় খাবার খায় না। তাহলে আমরা ‘ছাগলে কি না খায়’ বলি কেন? একজন শিক্ষার্থীর প্রশ্ন। সবার মধ্যে হাসির বান ডেকে গেল। মোহাম্মদ আজম বললেন, ‘ছাগল বেশি খায়, কথাটি এই অর্থে বলা হয়েছে, সবকিছু খায় অর্থে নয়। ছাগলের বৈশিষ্ট্য লক্ষ করলেও তোমরা বিষয়টি ভালোভাবে বুঝতে পারবে।’