টু কি টা কি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হালুম ধরার গল্পমঞ্চের সামনে শিশু-কিশোরদের চোখগুলো তখন একেকটা রসগোল্লা। মঞ্চের পেছন থেকে ভেসে এল হালুমের কণ্ঠ, ‘আমরা কি আসব?’ শিশুদের তুমুল আহ্বান, ‘আসো, আসো!’ সেই ডাকে মন ভরল না হালুমদের, ‘আরও জোরে ডাকো।’ হালুমের কথা না শুনে কি পারা যায়? শিশুরা প্রাণপণ জোরে ডাকতে লাগল, ‘আসো, আসো!’ মঞ্চে উঠে এল সিসিমপুরের হালুম, শিকু, ইকরি আর টুকটুকি। শিশুদের সে কী আনন্দ! পারলে যেন সবাই উঠে যায় মঞ্চে। শুরু হলো টুকটুকিদের কথাবার্তা। হালুম বলল বাংলা বর্ণমালা নিয়ে কথা, টুকটুকি বলল একুশে ফেব্রুয়ারি নিয়ে। শিশুরাও যোগ দিল ওদের সঙ্গে। চার বছর বয়সী শাওলী তার মায়ের কোলে বসে বায়না জুড়ে দিল, ‘আমি হালুমকে ধরব!’ বেচারি মা পড়লেন বেকায়দায়! শেষমেশ মঞ্চের সামনে গিয়ে হাত বাড়িয়ে হালুমকে ছুঁয়ে শান্ত হলো শাওলী।অ-তে অনেক বড় অমাঠের মাঝে দাঁড়িয়ে ছিল ইয়া বড় এক ‘অ’। প্রথমে সেটা দেখে বুঝতে পারেনি ভিকারুননিসা স্কুলের পূজা। ওর বয়সী অনেকে কেবল সেটার গায়ে লিখছিল নিজেদের নাম। মা-বাবা যখন বললেন, ‘যাও, তুমিও নাম লেখো।’ তুলি হাতে নিয়ে নিজের নামটা লিখল ও। লেখা শেষে আবার আগের জায়গায় ফিরে আসতেই পূজা আবিষ্কার করল বিশাল একটা ‘অ’-এর গায়ে নিজের নামটা লিখেছে ও। অনেকক্ষণ ধরে সেই ‘অ’-এর দিকে তাকিয়ে রইল ও। মাকে বলল, ‘অ-তে অনেক বড় অ!’বর্ণপিঠা খেতে হয় নামেলায় একটা স্টল ছিল বর্ণভোজ নামে। সেখানে ছিল হরেক রকম পিঠা। কিছু পিঠা ছিল আবার বাংলা বর্ণের আকারের। বাবার হাত ধরে সেই পিঠার দোকানের সামনে গিয়ে বর্ণপিঠাগুলো পড়ছিল ইবরার আহমেদ। নার্সারিতে পড়ে ও। বর্ণ পড়ার পরে ওর বাবা একটা পিঠা কিনে দিলেন ওকে। কিন্তু পিঠাটা পেয়ে না খেয়ে হাতে নিয়ে ঘুরতে লাগল ইবরার। বাবা জিজ্ঞেস করলেন, ‘পিঠা খাবে না?’ ইবরারের উত্তর, ‘বর্ণপিঠা খেতে হয় না।’এ-তে একতারা চাইবর্ণ প্রদর্শনীতে ছিল শিশু-কিশোরদের বানানো বিভিন্ন বর্ণ। কেউ কর্নফ্লেক্স দিয়ে বানিয়েছে ‘ক’। কেউ মসলা দিয়ে তৈরি করে ফেলেছে ‘ম’। আর কেউ বা পয়সা দিয়ে সাজিয়েছে ‘প’ বর্ণ। তেমনি একজন বানিয়েছিল একতারা দিয়ে ‘এ’ বর্ণটি। মায়ের কোলে চড়ে ছোট্ট এক শিশু এসেছিল বর্ণ প্রদর্শনী দেখতে। পাঁচটি একতারা দিয়ে বানানো ‘এ’ বর্ণটির সামনে গিয়ে তার আবদার, ‘এটা নেব, এটা নেব!’ অনেক কষ্টে তাকে বোঝানো হলো, একটা একতারা নিলে পুরো ‘এ’-টাই নষ্ট হয়ে যাবে।