টু কি টা কি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

 প্রথম শ্রেণীর ক্রিকেটে অভিষেকের প্রায় এক যুগ পর, ১৪২টি প্রথম শ্রেণীর ম্যাচের অভিজ্ঞতা নিয়ে ৩৩ বছর বয়সে টেস্ট অভিষেক হয়েছিল ভ্যাসবার্ট ড্রেকসের। সেটি ছিল বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ প্রথম টেস্ট, ২০০২ সালে ঢাকায়। এই ম্যাচেই অভিষেক হয়েছিল বাংলাদেশের একজনের, যাঁর প্রথম শ্রেণীর ক্রিকেটের অভিজ্ঞতা ছিল বছর খানেকের, সেই টেস্টের তৃতীয় দিনে বয়স পূর্ণ হয়েছিল ১৯। দেখতে লাগত আরও কম বয়সী—আনোয়ার হোসেন। বাংলাদেশের খেলোয়াড় মহলে যাঁর পরিচিতি ছিল ‘মামু’ নামে। দুই ইনিংসে ৭ উইকেট নিয়ে ড্রেকস অভিষেক স্মরণীয় করে রাখলেও আনোয়ার ব্যর্থ, করেছিলেন ২ আর ১২। প্রতিপক্ষ কখন ইনিংস ঘোষণা করবে, সেই দিকে তাকিয়ে থাকা—টেস্ট ক্রিকেটে এটাই বাংলাদেশের বরাবরের নিয়তি। কিন্তু অধিনায়কত্বের অভিষেকে মুশফিকুর রহিমের সৌভাগ্য হয়েছিল ‘ইতিহাস’ গড়ার। এর আগ পর্যন্ত ৭০ টেস্টে ৩৮ বার প্রতিপক্ষের ইনিংস ঘোষণা দেখতে হয়েছিল বাংলাদেশকে। কিন্তু ওয়েস্ট ইন্ডিজের সর্বশেষ সফরে প্রথম টেস্টে চট্টগ্রামে দুবার ইনিংস ঘোষণা করেছিলেন মুশফিক। সেই প্রথম আর এখনো পর্যন্ত শেষবার কোনো বাংলাদেশ অধিনায়কের ম্যাচে দুবার ইনিংস ঘোষণা। বল হাতে বেশ কার্যকর, তবে মূলত ব্যাটসম্যান—এই পরিচয়েই টেস্ট অভিষেক হয়েছিল মাহমুদউল্লাহর। সেই তিনিই কিনা চমকে দিলেন বল হাতে! ২০০৯ সালে অভিষেকে সেন্ট ভিনসেন্টে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম ইনিংসে নিলেন ৩ উইকেট, দ্বিতীয় ইনিংসে ৫। ১১০ রানে ৮ উইকেট—অভিষেকে এখনো বাংলাদেশের যেকোনো বোলারের ম্যাচসেরা বোলিং। এরপর আর ইনিংসে তো বহু দূর, ম্যাচেও ৫ উইকেট পাননি মাহমুদউল্লাহ। দুই এডওয়ার্ডসের সৌজন্যে ওয়েস্ট ইন্ডিজের দিন। দুই দলের গত সফরেই দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিনে ক্যারিবিয়ানরা ম্যাচের নিয়ন্ত্রণ নিয়েছিল দুই এডওয়ার্ডসের সৌজন্যে। কার্ক এডওয়ার্ডস করেছিলেন সেঞ্চুরি। এরপর দুরন্ত এক স্পেলে বাংলাদেশের টপ অর্ডার গুঁড়িয়ে দিয়েছিলেন ফিদেল এডওয়ার্ডস। ২৯ বলেই ৫ উইকেট হয়েছিল এডওয়ার্ডসের, টেস্ট ইতিহাসে এর চেয়ে কম বলের মধ্যে ৫ উইকেট নেওয়ার ঘটনা আছে আর মাত্র চারটি।