টু কি টা কি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অদ্ভুত স্বপ্নমঞ্চে দাঁড়িয়ে সঞ্চালক অরুণ বসু বলছিলেন, কাল রাতে অদ্ভুত এক স্বপ্ন দেখলাম। আমি কুষ্টিয়া শহরের রাস্তা দিয়ে হাঁটছি, তখন দেখা হলো লালন আর রবীন্দ্রনাথের সঙ্গে। এখানেও কি লালন-রবীন্দ্রনাথের দেখা মিলবে না? কিছুক্ষণের মধ্যেই প্রতিযোগীদের মধ্যে দুটি মেয়ে মঞ্চে উঠে এল। একজন গাইলেন রবীন্দ্রসংগীত; অন্যজন লালনের গান। অপূর্ব সেই কণ্ঠে দেখা মিলল লালন-রবীন্দ্রনাথের। মুগ্ধ সবাই।মীরের বাস্তুভিটাকুষ্টিয়া যাবেন, রবীন্দ্রনাথের শিলাইদহ যাবেন না তাই কি হয়! ঢাকা থেকে যাওয়া অতিথিদের ইচ্ছাও ছিল তেমন। অনুষ্ঠান শেষে রওনাও দিয়েছিলেন। কিন্তু বেরোতে দেরি হওয়ায় বাধা হয়ে দাঁড়াল রাত্রি। কারণ অন্ধকারে দেখা যাবে না কিছুই, কুঠিবাড়িও থাকবে বন্ধ। ঘোরানো হলো মাইক্রো। যাওয়া হলো মীর মশাররফ হোসেনের বাস্তুভিটায়। দেখা হলো তাঁর স্মৃতি বিজড়িত অনেক কিছু।