টু কি টা কি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অবশেষে সুযোগছোট্ট একটা মেয়ে। বয়স ছয় কি সাত হবে। বারবার হাত তুলছে। প্রশ্ন করতে চায়। অবশেষে সুযোগ পেল। টনটনে গলায় বলল, আচ্ছা বাংলা শেখার জন্য কতক্ষণ পড়তে হবে? ও তো কোনো প্রতিযোগী নয়। তবু মঞ্চ থেকে উত্তরদাতা বললেন, ‘তুমি তো বাংলা শিখেই গেছ। আর বাংলা লিখতে শেখার জন্য তোমাকে পড়তে হবে। তা-ও যতক্ষণ তোমার ইচ্ছা।’টংয়ে নাশতা ঢাকা থেকে গিয়েছে ভাষা প্রতিযোগের দল। কিন্তু নাটোরে তেমন কোনো ভালো খাওয়ার হোটেল পাওয়া যায়নি। প্রতিযোগিতার দিন সকালে অধ্যাপক দানীউল হক প্রস্তাব দিলেন, ‘এসো, রাস্তার ধারে টং হোটেলে নাশতা সারা যাক।’তথাস্তু! অতঃপর সকলে মিলিয়া তৎস্থানে নাশতা সারিলেন।