টুইট করে মামলার ঝামেলায় বিবার
সম্প্রতি টুইটারে নিজের ফোন নম্বর টুইট করে মামলার ঝামেলায় পড়েছেন কানাডিয়ান টিন সেনসেশন জাস্টিন বিবার।১৮ বছর বয়সী এই পপগায়ক সম্প্রতি টুইটারে তঁার ফোন নম্বরটি টুইট করেন। তবে শেষের ডিজিটটি উল্লেখ করেননি তিনি। এ অবস্থায় টুইটারে তঁার ১৯ মিলিয়ন অনুসারীদের ফোন দিতে বলেন তিনি। এক খবরে এমনটিই জানিয়েছে সান অনলাইন।বিবারের ফোনের শেষ ডিজিটটি না জানলেও, আন্দাজ করে ডিজিটটি বসিয়ে বিবারকে ফোন দিতে থাকেন তঁার ভক্তরা। কিন্তু বিবারের কাছে না গিয়ে ফোনকলগুলো চলে যায় অন্য নম্বরে। এর পরপরই টেক্সাসের দুই অধিবাসী দাবি করেন, সারা দিনে ঘণ্টায় ঘণ্টায় অসংখ্য তরুণী তঁাদের ফোনে বিবারকে চেয়েছেন।ফোনের ঝামেলায় ক্ষিপ্ত হয়ে বিবারের বিরুদ্ধে মামলা ঠুকে দেন টেক্সাসের ওই বাসিন্দারা। এ প্রসঙ্গে তঁাদের আইনজীবীর উদ্ধৃতি দিয়ে সান অনলাইন জানিয়েছে, `সবারই সহ্যের একটি সীমা থাকে। বিবারের এক টুইটের কারণে অন্তত এক হাজার ফোন কল এসেছে আমার মক্কেলদের ফোন নম্বরে। এতে তঁাদের চরম ভোগান্তি পোহাতে হয়েছে। এভাবে অযথা হয়রানি করানোর জন্য বিবারের কাছে ক্ষতিপূরণ দাবি করছি আমরা।'পরবর্তী সময়ে বিবারের টুইটটি মুছে ফেলা হলেও একে `দায়িত্বজ্ঞানহীন কর্মকাণ্ড' বলেই অভিহিত করেছেন মামলা দায়েরকারী ব্যক্তিরা। এ জন্য বিবারকে ক্ষমা চাইতেও বলেছেন তঁারা। নগদ অর্থ ও বিবারের কনসার্টের টিকিট পেলে মামলাটি উঠিয়ে নেবেন বলেও জানিয়েছেন তঁারা।`