টুইটারে আবারও শাহরুখকে খোঁচালেন শিরীষ!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘রা ওয়ান’ ছবি নিয়ে টুইটারে বাজে মন্তব্য ছেড়ে শাহরুখ খানকে চটিয়েছিলেন শিরীষ কুন্দার। তার কিছুদিনের মাথায় সঞ্জয় দত্তের পার্টিতে শিরীষকে কষে চড় মেরেছিলেন শাহরুখ। সেদিনের পার্টিতে শাহরুখকে বিরক্ত করায় শিরীষের ওপর পুরোনো রাগেরই বহিঃপ্রকাশ ঘটিয়েছিলেন কিং খান—এমনটাই ধারণা সবার। কিন্তু চড় খেয়েও যেন শিক্ষা হয়নি শিরীষের। সম্প্রতি আবারও শাহরুখকে উদ্দেশ করে টুইটারে উলটাপালটা মন্তব্য ছুড়েছেন ‘জোকার’খ্যাত এই বলিউডের চিত্রনির্মাতা।শিরীষকে চড় মারার ঘটনায় শুরুতে তাঁর স্ত্রী ফারাহ খান বিচলিত হলেও পরবর্তী সময়ে শিরীষ-শাহরুখ দ্বন্দ্ব অবসানের উদ্যোগ নেন। তাঁর চেষ্টা সফলও হয়। বাড়তি পাওনা হিসেবে তিনি ফিরে পান শাহরুখের সঙ্গে ফিকে হয়ে যাওয়া পুরোনো বন্ধুত্ব। শুধু তা-ই নয়, নিজের নতুন ছবি ‘হ্যাপি নিউ ইয়ার’-এ শাহরুখের অন্তর্ভুক্তিও নিশ্চিত করেন ফারাহ। কিন্তু শাহরুখ-ফারাহর এই বন্ধুত্বকে ঠিক যেন মেনে নিতে পারছেন না শিরীষ। নইলে আবারও কেন টুইটারে উলটাপালটা বার্তা লিখে কিং খানকে চটানোর চেষ্টা করছেন তিনি!সম্প্রতি এক টুইটার বার্তায় শিরীষ লিখেছেন, ‘সব সময়ই ‘কিং’ বা রাজার চেয়ে ‘কিং মেকার’ বা যিনি রাজা বানান, তিনিই বেশি শক্তিশালী।’ বলিউডে ‘কিং খান’ তকমাটা শাহরুখের—এটা সবারই জানা। কাজেই শিরীষ যে শাহরুখকে উদ্দেশ করেই বাঁকা এই বার্তাটি লিখেছেন, সেটা একরকম নিশ্চিত। রাজা তৈরির কারিগর হিসেবে শিরীষ নিজেকে বুঝিয়েছেন—এই স্পষ্ট ইঙ্গিত বুঝতেও কারও কষ্ট হয়নি। এক খবরে এমনটিই জানিয়েছে ওয়ান ইন্ডিয়া।অথচ খুব বেশিদিন হয়নি যখন শিরীষ নিজেই শাহরুখের সঙ্গে বিবাদ মিটে গেছে বলে দাবি করেছিলেন। এ প্রসঙ্গে এক টুইটার বার্তায় তিনি লিখেছিলেন, ‘শাহরুখের সঙ্গে সাক্ষাত্ হয়েছে। হূদ্যতাপূর্ণ আলোচনার মাধ্যমে আমাদের ভেতরের সব ভুল বোঝাবুঝির অবসান ঘটেছে। আমাদের মধ্যে আর কোনো শত্রুতা নেই।’