টুইটারে ইতিহাস গড়লেন লেডি গাগা!
টুইটার জনপ্রিয়তায় রেকর্ড সৃষ্টি করলেন পপ ধারার পশ্চিমের জনপ্রিয় সংগীতশিল্পী লেডি গাগা। টুইটারে ফলোয়ার সংখ্যার বিবেচনায় গাগা ডিঙিয়ে গেলেন আরেক সংগীতশিল্পী জাস্টিন বিবারকে। গাগার টুইটার ফলোয়ারের সংখ্যা এখন ১৮ মিলিয়নেরও বেশি!টুইটারে এর আগে পর্যন্ত পপ সংগীতশিল্পী জাস্টিন বিবার এক কোটি ৬০ লাখ ফলোয়ার নিয়ে জনপ্রিয়তার শীর্ষে ছিলেন।জাস্টিন বিবারের এ জনপ্রিয়তাকে ডিঙিয়ে রেকর্ড পরিমাণ ফলোয়ার নিয়ে লেডি গাগা এখন শীর্ষে। টুইটারে এক কোটি ৮১ লাখ ৩৩ হাজার আটশো ৪২ জন ফলোয়ার রয়েছে তাঁর। শুধু গানে নয়; পপতারকা বা পপ সেনসেশন যা-ই বলি না কেন, পপসংগীতের জনপ্রিয় শিল্পী লেডি গাগা তাঁর ব্যতিক্রমী পোশাক ও মঞ্চ উপস্থাপনাতেও ভিন্নতা এনেছেন। ২৫ বছর বয়সী পপসংগীতের এই তারকা সম্প্রতি নিজেই তাঁর এই খবর জানিয়েছেন। গাগা লিখেছেন, ‘অবিশ্বাস্য! ভাবতেই পারছি না আমার এক কোটি ৮১ লাখ ৩৩ হাজার ৮৪২ জন ফলোয়ার। অথচ মাত্র এক বছর আগেও আমার ফলোয়ারের সংখ্যা ছিল একেবারেই কম!’