টুইটারে যোগ দিলেন মিশেল ওবামা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মার্কিন ফার্স্ব লেডি মিশেল ওবামা টুইটারে যোগ দিয়েছেন। মিশেল ওবামা টুইটারে যোগ দেওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই তাঁর লক্ষাধিক অনুসারী তৈরি হয়। টুইটারে তাঁকে @michelleobama এই ঠিকানায় পাওয়া যাবে। প্রথম টুইটে ওই অ্যাকাউন্ট থেকে জানানো হয়, ‘মিশেল ওবামা এবং প্রেসিডেন্টের প্রচারণায় আপনাদের যুক্ত করতে পেরে আমরা আনন্দিত।’দ্বিতীয় টুইটে স্পষ্ট হয় যে, এই অ্যাকাউন্টটি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ওবামার পক্ষে প্রচারণা চালাতে ব্যবহূত হবে। এর কয়েক ঘণ্টা পর মিশেল প্রথমবারের মতো টুইট করেন। নিজের স্বাক্ষর করা এই টুইটে সবাইকে ধন্যবাদ জানিয়ে এর মাধ্যমে সবার সঙ্গে যুক্ত থাকার ইচ্ছা প্রকাশ করেন মিশেল।আমেরিকার এই ফার্স্ব লেডি মাত্র পাঁচটি অ্যাকাউন্ট অনুসরণ করেন। এর মধ্যে রয়েছে প্রেসিডেন্ট ওবামা, প্রচারণা ব্যবস্থাপক জিন নেসিনা ও হোয়াইট হাউসের সরকারি টুইটার অ্যাকাউন্ট।প্রেসিডেন্ট ওবামাও তাঁর সরকারি অ্যাকাউন্ট অনুসরণ করেন। তাঁর টুইটারে ১১ মিলিয়নেরও বেশি অনুসারী রয়েছে।