টুইটারে শাহরুখের বন্ধু ২০ হাজার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টুইটারের সদস্যদের জন্য সুখবর। এখন থেকে টুইটারে পাওয়া যাবে বলিউড সুপারস্টার শাহরুখ খানকে। গত শনিবার শাহরুখ যোগ দেওয়ার পরেই ভাগ্য খুলে গেছে সামাজিক নেটওয়ার্কিং সাইট টুইটারের। মাত্র চার দিনে টুইটারে শাহরুখের বন্ধু হয়েছেন ২০ হাজার ৩০০ ব্যক্তি। বলিউডকে শাহরুখ জানান, বন্ধু করণ জোহরের পরামর্শেই তিনি টুইটারের সদস্য হয়েছেন। আর নতুন চলচ্চিত্র মাই নেম ইজ খান মুক্তি পাওয়ার আগেই টুইটারের মাধ্যমে বন্ধু ও ভক্তদের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক গড়তে চান শাহরুখ। বিখ্যাত চলচ্চিত্র পরিচালক করণ ইন্দো-এশিয়ান নিউজ সার্ভিসকে (আইএএনএস) জানান, টুইটারের মাধ্যমে সারা বিশ্বে বন্ধু গড়ে তুলতে পারাটা সত্যিই আনন্দের। এই আনন্দ ভাগ করে নিতে সব বন্ধুকেই টুইটারের সদস্য হওয়ার পরামর্শ দিয়েছেন করণ। আর তাঁর ডাকে সাড়া দিয়েছেন শাহরুখ। টুইটারে নিয়মিত হাজিরা দেন জনপ্রিয় তারকা প্রিয়াঙ্কা চোপড়া, অভিষেক বচ্চন, ইমরান খান ও করণ জোহর। তাঁদের সঙ্গেও টুইটারে নিয়মিত আড্ডা চলছে কিং খানের।