টুইটারে শীর্ষে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মাইক্রোব্লগিং সাইট টুইটার এসে তারকাদের সঙ্গে ভক্ত ও দর্শকদের যোগাযোগটা সহজ করে দিয়েছে। তারকারা এখন মূহুর্তের মধ্যে নানা খবর ইন্টারনেটের মাধ্যমে পৃথিবীময় ছড়িয়ে দিচ্ছেন। আর সেসব খবরের পিছু ছুটছে মানুষ। যাদের বলা হয় ফলোয়ার বা অনুসারী। খ্যাতির সঙ্গে পাল্লা দিয়ে তারকাদের ভক্ত ও টুইটার অনুসারীর সংখ্যাও বাড়ে। বলিউডে সবচেয়ে বেশি টুইটার অনুসারী এখন অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়ার। তিনি ভারতীয় ক্রিকেট ও চলচ্চিত্র জগতের দুই দিকপালকে পেছনে ফেলে এগিয়ে আছেন। এঁরা হলেন-শচীন টেন্ডুলকার ও অমিতাভ বচ্চন। টুইটারে প্রিয়াঙ্কার অনুসারীর সংখ্যা ১৪ লাখের বেশি। অমিতাভের আছে সাড়ে ১২ লাখ, শাহরুখ খানের ১১ লাখ ৯৩ হাজার এবং সালমান খানের অনুসারী আছে ১০ লাখ ৮১ হাজার। ইন্ডিয়ান এক্সপ্রেস।