টুইটারের প্রধান নির্বাহীর পদ থেকে সরে যাচ্ছেন অন্যতম প্রতিষ্ঠাতা উইলিয়ামস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সামাজিক যোগাযোগের নেটওয়ার্ক টুইটারের প্রধান নির্বাহী কর্মকর্তার (সিইও) পদ থেকে সরে যাচ্ছেন টুইটারের সহযোগী প্রতিষ্ঠাতা ইভান উইলিয়ামস। নতুন সিইও হিসেবে যোগ দেবেন প্রতিষ্ঠানের বর্তমান চিফ অপারেটিং অফিসার ডিক কস্তোলো। গতকাল সোমবার টুইটার ব্লগের মাধ্যমে উইলিয়ামস এ সিদ্ধান্তের কথা জানিয়েছেন।-বিবিসি অনলাইন।উইলিয়ামস বলেন, টুইটারকে আরও লাভজনক প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার জন্যই তিনি সরে যাচ্ছেন।২০০৮ সাল থেকে উইলিয়াম টুইটারের সিইও হিসেবে দায়িত্ব পালন করছেন। সম্প্রতি বিশ্বে টুইটারের জনপ্রিয়তা বেড়েছে, বেড়েছে ব্যবহারকারীর সংখ্যা। বর্তমানে টুইটার ব্যবহারকারীর সংখ্যা ১৬০ মিলিয়নেরও বেশি। দুই বছর আগেও যা ছিল মাত্র তিন মিলিয়ন।