টুকটাক
দৌড়-রহস্যশুভ্র কে? মঞ্চের পেছন থেকে একজন দৌড়ানো শুরু করল। সঞ্চালকের প্রশ্ন: কী ব্যাপার, তুমি দৌড়াচ্ছ কেন? শুভ্র এবার উল্টো দৌড় দিল। হ্যাঁ, তুমিই প্রথম হয়েছ, সঞ্চালক বললেন। শুভ্র আবার দৌড় লাগাল। কী ব্যাপার, মঞ্চের দিকে নয় কেন? পুরস্কার তো মঞ্চেই দেওয়া হচ্ছে। আসলে সে গেছে মায়ের কাছে। তারপর ছেলে ও মা একে অপরকে জড়িয়ে ধরে সে কী আনন্দ! মা নুরুন্নাহারের আনন্দের সীমা নেই। একটু আগে মেয়ে প্রজ্ঞা পারমিতা নিজের বিভাগে প্রথম হয়েছে। আর ছেলে শুভ্র হলো আরেক বিভাগে প্রথম। জ্বলে উঠল সব ক্যামেরার আলো। নেচে উঠল দর্কদের চোখও।বই নেই জুস এসেছেবিভিন্ন অঞ্চলে ভাষা প্রতিযোগে বুদ্ধিদীপ্ত প্রশ্নের জন্য বই উপহার দেওয়া হয়। যশোর অঞ্চলেও এর ব্যতিক্রম ছিল না। কিন্তু প্রায় প্রত্যেকেই সুন্দর সুন্দর প্রশ্ন করায় সব বই শেষ। কী আর করা? জুস আছে? আছে। বইয়ের বদলে দেওয়া হলো জুস। ওদের আনন্দ কমল না, বরং বেড়েই গেল।