টুকটাক
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আটঘাটসঞ্চালক অরুণ বসু জিজ্ঞেস করলেন, ‘আটঘাট বলে একটা শব্দ আছে, এটা তোমরা জানো নিশ্চয়। জানো কি, শব্দটা এল কোত্থেকে?’ সবাই এপাশ-ওপাশ মাথা নাড়ায়। মঞ্চে তবলাবাদক তাঁর তবলাটা ওপরে তুলে ধরলেন। বললেন, ‘এই যে দেখো, তবলায় আটটা ঘাট আছে। বাজানোর আগে আটটা ঘাটই বেঁধে নিতে হয়, মানে প্রস্তুতি। সেখান থেকেই এসেছে আটঘাট!’ এমন চাক্ষুষ উদাহরণে সবার কণ্ঠেই বিস্ময়।নাও, হাত ভরে নাও!অনুষ্ঠানের দ্বিতীয় ভাগে ছিল গান। শারমিন সাথী ইসলামের শেষ গানটি ছিল ‘নাও, প্রাণ ভরে নাও’। গান শেষে প্রতিযোগীরা ছুটল মঞ্চের পেছনে। সেখানে অপেক্ষা করছিল উষ্ণ কফি আর গরম নুডলস! লাইনে দাঁড়ানো একজন বলল, ‘নাও, হাত ভরে নাও!’ হাসির চোটে কেউ কেউ বিষম খেল সেই কথা শুনে।