টুকটাক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘বৌ’ না ‘বউ’প্রশ্নোত্তর পর্বে একজন প্রশ্ন করে বসল ‘বউ’ নিয়ে। তার প্রশ্ন ছিল—‘বউ’ কেন ‘বৌ’ হয়ে যায়। কোন বউটি আসল বৌ। সঞ্চালকের পাল্টা প্রশ্ন, ‘কোন বউটি তোমার পছন্দ?’ উত্তর এল, ‘আমি দুটোকেই পছন্দ করি।’ ‘ঠিক আছে, তোমার জন্য তবে দুটোই বউ থাকবে,’ সঞ্চালকের পাল্টা জবাব। মাঠজুড়ে তখন হাসির কলরোল।‘উরুশ’ বা ছারপোকাব্যাটিং আর বোলিং পর্বে মানে প্রশ্নোত্তর পর্বে কিছু নো বলও হয়েছে। পূর্ব নাসিরাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র অংকুর জানতে চাইল—মানুষকে কেন ‘উরুশ’ (ছারপোকা) কামড়ায়। উত্তরদাতাদের মধ্যে কেউ জীববিজ্ঞানী ছিলেন না, তাঁদের কারবার ভাষা, সাহিত্য এসব নিয়ে। তাই তাঁরা জবাব দিলেন না। তবে সঞ্চালক বলেছেন, ছারপোকার কামড় খেয়েছে এ রকম কয়েকজনকে নিয়ে একটি বিশেষজ্ঞ কমিটি করা হবে—তারা ছারপোকার এই নিষ্ঠুর আচরণের হেতু বের করবেন।