টুকটাক
গাছঘোড়াপরীক্ষা শেষ হতেই সবাই শুরু করল ছোটাছুটি। সেন্ট গ্রেগরি উচ্চবিদ্যালয়ের তাহমিদ ও তার বন্ধু অঙ্কুর ছুটল একটি কাঠগোলাপগাছের দিকে। অনেক কষ্টেসৃষ্টে উঠে পড়ল গাছে। তারপর অদৃশ্য এক চাবুক নিয়ে ঘা দিতে লাগল গাছটির পিঠে। পেছন থেকে অঙ্কুর মুখে আওয়াজ তুলল টগবগ টগবগ টগবগ! মানে কাঠগোলাপগাছটিকে ঘোড়া বানিয়ে ফেলেছে ওরা! মনে পড়ল ওই ছড়ার কথা, ‘আমপাতা জোড়া জোড়া, মারব চাবুক, চড়ব ঘোড়া...!’এই বই সেই বইভাষা প্রতিযোগ উৎসবের প্রাঙ্গণে ছিল ‘প্রথমা’র স্টল। ছোটদের অনেক বই নিয়ে সাজানো হয়েছিল স্টলটি। পরীক্ষা শেষে অনেকেই ভিড় করল সেখানে। মেয়ে আলভিয়াকে নিয়ে প্রতিযোগে এসেছিলেন মা আনজুমান আরা। মেয়ে তাঁকে প্রথমার স্টলে নিয়ে গেল। বায়না ধরল, ‘একটি বই কিনে দাও!’ মা বললেন, ‘তুমি যদি পরীক্ষায় ভালো করো, তাহলে কিনে দেব।’ মেয়ে নাছোড়বান্দা, ‘পরীক্ষায় ভালো করলে তো এমনিতেই অনেক বই পাব, তখন আর এখান থেকে কিনে দিয়ে কী করবে!’ অগত্যা মা আর কী করেন, কিনে দিলেন বই।