টুকটাক
আমার দেশ...আমার স্বপ্ন‘তোমাকেই যেন ভালোবাসিয়াছি শতরূপে শতবার/ জনমে জনমে যুগে যুগে অনিবার। দেশকে ভালোবেসে দেশের জন্য কাজ করে যাব।’ —অনিক‘বাংলাদেশকে সোনার বাংলাদেশ হিসেবে গড়ে তুলব।’ —মেহরাজ প্রিয়ম‘বাংলাদেশকে পৃথিবীর সবচেয়ে উন্নত দেশ হিসেবে দেখতে চাই।’ —নির্ঝর বড়ুয়া‘দুর্নীতিমুক্ত অসাম্প্রদায়িক বাংলাদেশ চাই।’ —নাহিদকলেজের প্রবেশপথের পাশেই ছিল একটি ক্যানভাস। এমন অনেক লেখাই চোখে পড়ল ‘আমার দেশ নিয়ে আমার স্বপ্ন’ শিরোনামের ক্যানভাসের গায়ে। খুদে শিক্ষার্থীদের দেশ নিয়ে এমন স্বপ্ন আশান্বিত করে। কে না চায় ডা. খাস্তগীর বালিকা উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থী তানজিমের মতো ‘বাংলাদেশ একদিন পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ দেশ হবে, সেদিন বাংলাদেশ সমগ্র পৃথিবীকে শাসন করবে’। ভাষা প্রতিযোগে আসা আগামী দিনের তারুণ্যের এ স্বপ্ন যেন আশান্বিত করে, মাতৃভূমি আর মাতৃভাষার প্রতি ভালোবাসা জাগায়।আনন্দ আর আক্ষেপপ্রিয় রায়হান,কেমন আছিস? কেমন আছে আমার দেশ? যাকে ছেড়ে এসেছি ৩০ বছর আগে। কেমন আছে আমার বর্ণমালা? আর ঠিক ১০ দিন পর একুশে ফেব্রুয়ারি। তোর মনে আছে...তুই খুব ভাগ্যবান, মায়ের ভাষায় কথা বলতে পারিস প্রাণ খুলে। আর আমি এই দূর পরবাসে একটুখানি বাংলা শোনার আক্ষেপ নিয়ে গুমরে মরছি। ভালো থাকিস।ইতি, কায়সারফেনী সরকারি কলেজের একাদশ শ্রেণীর শিক্ষার্থী শাবাব তাহসিনের এই চিঠির আবৃত্তি শুনে সবাই তাজ্জব বনে গেল।