টুকটাক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কে মা আর কে মেয়েঅনুষ্ঠানের আগের রাত। যশোর জিলা স্কুলে বন্ধুসভার সদস্যরা অনুষ্ঠানের আয়োজন নিয়ে ব্যস্ত। আজ রাতে এখানেই রান্না করে খাবেন সবাই। বন্ধুসভার এক ছেলেবন্ধুকে দেখলাম, বঁটিতে মুরগি কাটছেন! পাশে বন্ধুসভার দুই সদস্য—একজন মা, অন্যজন মেয়ে। দুজনই বন্ধুসভার সদস্য। কিন্তু কে মা, আর কে মেয়ে—বোঝা কঠিন। একে অপরের সঙ্গে কথাও বলছেন তাঁরা বন্ধুর মতো করে।বিস্ময়-জাগানিয়া প্রশ্নএকটি মেয়ে প্রশ্ন করল: ছেলেরা কাউকে ভালোবাসলে সেই ছেলেকে বলে ‘প্রেমিক’, মেয়েরা ভালোবাসলে ‘প্রেমিকা’। দেশকে কেউ ভালোবাসলে তাকে বলে ‘দেশপ্রেমিক’। আমি একটি মেয়ে; আমি দেশকে ভালোবাসলে আমাকে ‘দেশপ্রেমিকা’ বলা হবে না কেন? এ রকম বিস্ময়-জাগানিয়া প্রশ্নে ভিরমি খাওয়ার জোগাড় হলো অনেকের। অবশ্য সমাধানও মিলল তৎক্ষণাৎ।প্রশ্নের জবাব দিলেন অধ্যাপক দানীউল হক। তিনি বললেন, দেশ নারী না পুরুষ? দেশ যদি নারী হয়, তাকে যে ভালোবাসবে তাকে তো প্রেমিকই বলা হবে।