টুকটাক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিদ্যুৎনামাকী হলো, কী হলো! বিদ্যুৎ চলে গেছে। মঞ্চের সামনে বসা এক শিক্ষার্থী আরেকজনকে বলল। তাদের কথা শুনে আরেকজন বলল, আমরা কেন বলি বিদ্যুৎ চলে গেছে? বিদ্যুৎ তো চলে যায় না। যখন কর্তৃপক্ষ বিদ্যুতের সুইস অফ করে দেয়, তখনই তো বিদ্যুৎ থাকে না। আরেকজন বলছিল, বলো তো এই বিদ্যুৎ চলে গেলে কোথায় যায়? বিদ্যুৎ নিয়ে এমন অনেক প্রশ্ন আর আলাপ জমিয়ে তুলেছিল শিক্ষার্থীরা বিদ্যুৎ না থাকার ফাঁকে।দাঁড়িয়ে থাকার জন্য পুরস্কারসাধারণত যেমন হয়, সবাইকে যখন প্রশ্ন করার জন্য বলা হচ্ছে, সবাই হাত তুলছে। কিন্তু একটা বিষয় যেন দৃষ্টি কাড়ল। একজন শিক্ষার্থী, সে প্রশ্ন করার জন্য যে চেয়ারের ওপর দাঁড়িয়েছে, তার আর নামার কোনো লক্ষণ নেই। এদিকে মঞ্চ থেকেও তার দিকে কোনো দৃষ্টি দেওয়া হচ্ছিল না। মাঝেমধ্যে শুধু এদিক-ওদিক তাকিয়ে দেখছে, যারা প্রশ্ন করছিল তাদের দিকে। অবশেষে যেন তার ভাগ্যের শিকে ছিঁড়ল। মঞ্চ থেকে তাকে প্রশ্ন করতে বললে সে আনন্দে লাফিয়ে উঠল। কিন্তু সে ভুলে গিয়েছিল যে সে চেয়ারের ওপর দাঁড়িয়ে ছিল। অমনি দড়াম করে পড়ে গেল। প্রশ্ন করার জন্য না পেলেও সে অনেক সময় দাঁড়িয়ে থাকার জন্য একটি বই পুরস্কার পেল।