টুকটাক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মেয়ের জন্য ভালোবাসা এক শিক্ষার্থীর মাথায় হাত বুলিয়ে দিচ্ছেন তার বাবা। কিছুক্ষণ পরেই শুরু হবে পরীক্ষা। সব ক্ষেত্রে যেন সে ভালো করে, সে জন্যই মাথায় হাত বুলিয়ে দিয়ে দোয়া করলেন, তারপর সাইকেলে চেপে চলে গেলেন নিজের কাজে। যাওয়ার আগে তাঁর সঙ্গে কথা বলে জানলাম, তিনি অন্যের জমি বর্গা চাষ করে সংসার চালানোর পাশাপাশি মেয়ের পড়াশোনাও চালিয়ে যাচ্ছেন। কারণ, মেয়ের পোড়াশোনায় প্রচুর আগ্রহ। জিজ্ঞেস করলাম, আপনি জানেন আজ এখানে কী হবে? তিনি বললেন, ‘আমি জানি না, কিন্তু এটা জানি, এখানে একটা অন্য রকম পরীক্ষা হবে, অনুষ্ঠান হবে। আর আমার মেয়ে এখানে থাকবে না, তা কি হয়?’কান্নার নেপথ্যেকিছু জানতে চাওয়ার আগে, মেয়েটি কান্না শুরু করে দিল। পরে তার এক সহপাঠী বলল, তার নাকি পরীক্ষা খারাপ হয়েছে। আর আজকে যদি সে পরীক্ষায় ভালো না করে, তাহলে তার আব্বু মন খারাপ করবে। কিন্তু অবাক বিষয়, যখন ফলাফল ঘোষণা করা হলো, তখন দেখা গেল সেই মেয়েও পুরস্কার পেয়েছে! আর তার সঙ্গে ছোট ভাই, তার ছবি তুলছে। জানা গেল, তার বাবা নীলফামারীতে থাকেন না। চাকরির কারণে অন্য জায়গায় থাকেন। দূরে থেকে বাবা যখন জানবে, সে পুরস্কার পায়নি, তখন অনেক কষ্ট পাবেন। বাবার কথা ভেবেই তখন সে কাঁদছিল।