টুকটাক
বেলুনের দুঃখউদ্বোধনের সঙ্গেই আকাশে ছড়িয়ে পড়েছিল লাল-নীল বেলুনগুলো। কিন্তু খানিক সময় বাদেই উড়তে উড়তে বেলুনগুচ্ছ আটকে গেল উঁচু একটা গাছের ডালে। মন খারাপ হয়ে গেল সবার। এ রকম আনন্দময় দিনের সূচনা কি গাছেই টানবে উপসংহার? কিন্তু না। শত শত মনের স্বপ্ন-প্রত্যাশা থেমে যায়নি তখনো। ভাষাকে যত্ন করে শিখতে আসা সূচনাপথের যাত্রীদের জীবনের শেখার সূচনা হলো এ মাঠ থেকেই। ভবিষ্যতে ব্যঞ্জনাসমৃদ্ধ এ রকম অন্য মাত্রার এ সূচনাই তাদের সফল উপসংহারে পৌঁছে দেবে, যার সুফল দেখবে পুরো বাংলাদেশ।চিন্তার ভাষা কী?বলুন তো, ‘আমরা চিন্তা করি কোন ভাষায়?’ মাথা ঝাঁকিয়ে হয়তো কেউ বলে উঠবেন, তা-ও অবশ্য একখানি চিন্তার বিষয়। পরবর্তী প্রশ্ন যদি হয়, ‘আপনি বাংলায় চিন্তা করেন, নাকি ইংরেজিতে?’ এর উত্তরে যদি শোনা যায় কোনোটিই নয়। প্রশ্নকর্তার কী বেহাল অবস্থা হবে, চিন্তা করতে পারেন? উত্তরকর্তা বললেন, ‘আমি চিন্তা করি সিলেটি ভাষায়, তারপর বাংলায় এবং তারপর সেটিকে ইংরেজিতে অনুবাদ করে নেয়। এবার প্রশ্নকর্তা বাঁচলেন হাঁফ ছেড়ে। এ উত্তরদাতা আর কেউ নন, অধ্যাপক সৈয়দ মনজুরুল ইসলাম। ভাষা প্রতিযোগের মঞ্চে এই ঘটনার ধারাবর্ণনায় ছিলেন অধ্যাপক বিশ্বজিৎ ঘোষ।