টুকটাক
বিদ্যুৎ নেই তো কী হয়েছেমৌলভীবাজার সরকারি কলেজের অডিটরিয়ামে চলছে ভাষা প্রতিযোগ। হঠাৎ বিদ্যুৎ চলে গেল। কিন্তু নেই কোনো বিরক্তির ছাপ। মঞ্চে চলছে প্রশ্নের উত্তর দেওয়া। শুনছে সবাই। পূর্বঘোষণা অনুযায়ী বিদ্যুৎ গিয়েছিল। আবার চলেও এল। কিন্তু এই আসা-যাওয়ায় অনুষ্ঠানের কোথাও কোনো ছন্দপতন ঘটল না।খেলার নাম চুপ করা অনুষ্ঠানের সঞ্চালক ঘোষণা দেন, এবার একটা খেলা হবে। এক মিনিটের খেলা। যে খেলার ওপর নির্ভর করে কোন এলাকা সেরা। সবাই একাগ্রচিত্তে অপেক্ষা করছে খেলার জন্য। পুরো হল নীরব। কিন্তু খেলা কই! এক মিনিট পর সঞ্চালক জানান, ‘খেলা শেষ। তোমরা খেলায় শত ভাগ সফল। এ খেলার নাম “চুপ করা খেলা”। এখন আমরা প্রশ্নোত্তর শুরু করি।’অদ্ভুত আগ্রহহরতালে সংকটময় পরিস্থিতি সামাল দিতে কাঁদানে গ্যাস, গরম পানি নিক্ষেপ করতে হয় পুলিশকে। কোথাও আবার থাকতে হয় নির্বাক দর্শকের ভূমিকায়। কিন্তু একি! ভাষা প্রতিযোগের নিরাপত্তা দিতে আসা পুলিশ সদস্যরা ছিলেন একেবারে ব্যতিক্রম। ভাষা প্রতিযোগে কী হয়? কেন হয় এ প্রতিযোগ? এমন প্রশ্ন যেমন করছিলেন, তেমনি বাংলা ভাষা নিয়ে বলছিলেন অনেক কথা। তাঁদের এ আগহ কারও কারও কাছে অদ্ভুত মনে হয়েছে। ভাষা প্রতিযোগ এমন অদ্ভুত ও বৈচিত্র্যময় মানুষের সন্ধান দেবে—এটাই স্বাভাবিক।