টুকটাক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অটোগ্রাফ বিড়ম্বনামঞ্চে প্রশ্নোত্তর পর্ব চলছে। একটি মাঝবয়সী ছেলে ব্যাগ কাঁধে মাঠের পাশে ঘুরছেন। কেউ কিছু বলছে না তাঁকে। মুক্তভাবেই ছিলেন। দুই ঘণ্টা পর ঘটল ভিন্ন ঘটনা। তাঁকে চারপাশ থেকে ঘিরে রেখেছে শিক্ষার্থীরা। তাঁকে দেখাই যাচ্ছে না। খুব কষ্ট করে তাঁর মুখটি দেখলাম। একি, এ দেখছি ক্লোজআপ তারকা পুলক। শিক্ষার্থীদের অটোগ্রাফ দিতেই ব্যস্ত তিনি। বাঙালিদের নিয়ে গান করে মঞ্চ থেকে নামার পরই তাঁর এ অবস্থা।শিক্ষার্থীর ঢলজাতীয় সংগীত শেষ হয়েছে। মঞ্চ থেকে ঘোষণা এল, ‘শিক্ষার্থীরা, তোমরা সবাই পরীক্ষার হলে চলে যাও। তোমাদের পরীক্ষা শুরু হবে।’ মুহূর্তে দেখি সামনে-পেছনে, ডানে-বাঁয়ে শুধু স্কুল-কলেজের পোশাক পরা শিক্ষার্থীরা দৌড়াচ্ছে। এক বিন্দু এগোতে পারছি না। মনে হচ্ছে, শিক্ষার্থীর ঢল নেমেছে অন্নদা সরকারি উচ্চবিদ্যালয়ে।