টুকটাক
হঠাৎ কান্নাপরীক্ষা শেষ। স্কুলের বারান্দায় হঠাৎ কান্নার শব্দ। ছুটে গিয়ে বিস্ময়কর এক দৃশ্য চোখে পড়ল। মুহম্মদ জাফর ইকবালের হাত ধরে কাঁদছে এক ছাত্রী। স্যার কি তাকে বকা দিয়েছেন! না, স্যার তো কথা বলারই সুযোগ পাচ্ছেন না। ছাত্রীটি আসলে তার প্রিয় লেখককে সামনে দেখে আনন্দে কাঁদছে। শেষ পর্যন্ত জাফর ইকবাল কথা দিলেন, ‘আমি একদিন তোমাদের বাসায় যাব’ বলে স্যার যেই রওনা হয়েছেন, অমনি কান্না থামিয়ে ছাত্রীর প্রশ্ন, ‘স্যার, বাসায় যাবেন কী করে? বাসার ঠিকানা তো জানেন না।’ এর কি উত্তর আছে?ইংরেজির উপকারিতাইংরেজি দিয়ে কি ছিনতাইকারীদের কবল থেকে বাঁচা যায়? আপাতত প্রশ্নটা আজগুবি মনে হলেও সৈয়দ মনজুরুল ইসলাম বললেন, তিনি নাকি ইংরেজির কল্যাণে একবার ছিনতাইকারী ধরে ফেলেছিলেন! ঘটনাটা হলো, সৈয়দ মনজুরুল ইসলাম এক কোরিয়ানকে ইংরেজি শেখাতেন। বিনিময়ে তাঁর কাছ থেকে তায়কোয়ান্দো শিখেছিলেন। দীর্ঘদিন পর একদিন ছিনতাইকারীরা ধরল মনজুরুল ইসলামকে। তখন কাজে লাগল তায়কোয়ান্দো বিদ্যা। কিন্তু তায়কোয়ান্দোর পিটুনিটা একটু বেশি হয়ে গিয়েছিল। শেষ পর্যন্ত ছিনতাইকারীর চিকিত্সা করাতে হলো। তাই সেদিন মনজুরুল ইসলাম নাকি প্রতিজ্ঞা করলেন, ‘আর কখনো তায়কোয়ান্দো না।’রসিকতাডা. আবদুন নূর তুষার নাকি মুটিয়ে যাচ্ছেন। সেটা আর কেউ খেয়াল না করলেও আবদুল্লাহ আবু সায়ীদ খেয়াল করেছেন। উত্তরসূরি উপস্থাপকের এই মুটিয়ে যাওয়া নিয়ে মঞ্চে বসেই বেশ রসিকতা করলেন। পরে নিজেই বললেন, ‘মোটা হয়ে ভালো হয়েছে। ওকে দেখতে ভালো লাগছে। ও আগের চেয়েও ভালো কথা বলে এখন।’ তাহলে মোটা হওয়াটা কি ভালো? সায়ীদ স্যার হেসে বললেন, ‘আমি আশীর্বাদ করি, সবাই তুষারের মতো সুন্দর করে মোটা হও।’