টুকটাক
কে যেন মুখস্থকে হ্যাঁ বলে!শিক্ষার্থীদের বলা হলো মুখস্থকে ‘না’ বলার জন্য। তখন চিৎকারটা তেমন জোরালো হলো না। মঞ্চ থেকে বলা হলো, তাহলে তোমাদের কেউ কেউ মুখস্থকে হ্যাঁ বলছে! আর মিটিমিটি হাসছে! এবার সবাই একসঙ্গে আবার জোরগলায় মুখস্থকে ‘না’ বলে উঠল।হঠাৎ এক পাগল!মঞ্চে চলছে ‘একতারা বাজিয়ো না, দোতারা বাজিয়ো না’ গানটি। সবাই গায়কের সঙ্গে গলা মিলিয়ে গাইছে। এমন সময় কোথা থেকে যেন বড় বড় চুল-দাড়িওয়ালা পাগল এসে সবার সামনে মনের আনন্দে নাচ জুড়ে দিয়েছে! সবাই তো অবাক! এ দৃশ্য দেখে কেউ কেউ হাততালিও দিচ্ছিল। এমন গানের সঙ্গে নাচটাও মন্দ ছিল না!বরিশাল মডেল স্কুল ও কলেজবরিশাল মডেল স্কুল ও কলেজে বসেছিল ভাষা প্রতিযোগের আঞ্চলিক আসর। বরিশালের প্রাণকেন্দ্র বঙ্গবন্ধু উদ্যানের উত্তর পাশে এর অবস্থান। সারা দেশে সরকার কর্তৃক ১১টি মডেল স্কুল ও কলেজ প্রতিষ্ঠা করা হয়, এই প্রতিষ্ঠান তার একটি। প্রতিষ্ঠিত হয় ২০০৭ সালে। এখানে বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা বিভাগ রয়েছে। এর বহুতলবিশিষ্ট ভবনে দুটি কম্পিউটার ল্যাব, বিজ্ঞানের বিষয়গুলোর পৃথক গবেষণাগার, শরীরচর্চা কেন্দ্র, দুটি গ্রন্থাগার রয়েছে। রয়েছে বিভিন্ন সাংস্কৃতিক কার্যক্রম। ভালো ফলাফলের জন্য এর সুনাম রয়েছে। বিজ্ঞান মেলা, বিতর্ক প্রতিযোগিতা, আন্তস্কুল ক্রীড়া প্রতিযোগিতা, বিজ্ঞান অলিম্পিয়াডসহ বিভিন্ন প্রতিযোগিতায় বেশ কৃতিত্ব প্রদর্শন করেছে বরিশাল মডেল স্কুল ও কলেজ।