টুকরো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্বকাপসবচেয়ে কম রানের ম্যাচটি বিশ্বকাপ দেখেছে ২০০৩ সালে। পার্লে হওয়া শ্রীলঙ্কা-কানাডা ম্যাচটিতে সবসুদ্ধ রান হয়েছিল ৭৩। কানাডা ৩৬ রানে অলআউট হয়ে গেলে শ্রীলঙ্কা ২৮ বলেই তুলে ফেলেছিল জয়ের প্রয়োজনীয় রান।১৯৯২ বিশ্বকাপে পাকিস্তানের বিপক্ষে ইংল্যান্ডের ডারমট রিভের বোলিং বিশ্লেষণ ছিল ৫-৩-২-১! অর্থাৎ, ওভারপিছু রিভ রান দিয়েছিলেন .০৪। বিশ্বকাপে এক ইনিংসে এটাই সবচেয়ে মিতব্যয়ী বোলিং।বিশ্বকাপের সেরা তিন ৩১৮, ২৪৪ ও ২৩৭* রানের জুটির তিনটিই ভারতীয় ব্যাটসম্যানদের। প্রথমটি ১৯৯৯ সালে টনটনে শ্রীলঙ্কার বিপক্ষে করেছিলেন সৌরভ ও দ্রাবিড়। দ্বিতীয় জুটিটি সৌরভ ও টেন্ডুলকারের; ২০০৩ সালে নামিবিয়ার বিপক্ষে। তৃতীয়টি টেন্ডুলকার-দ্রাবিড়ের; ১৯৯৯ সালে ব্রিস্টলে কেনিয়ার বিপক্ষে।বিশ্বকাপে অস্ট্রেলিয়া সর্বশেষ ম্যাচ হেরেছিল ১৯৯৯ সালের ২৩ মে, পাকিস্তানের বিপক্ষে। এরপর টানা ২৯টি ম্যাচে অপরাজিত চারবারের চ্যাম্পিয়নরা।