টুকরো খবর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যানবাহনও সাজবেবিশ্বকাপ ক্রিকেটের সময় ব্যবহূত হবে, নগরের এমন সড়কগুলোর চেহারা পাল্টে গেছে। এগুলোর ফুটপাত, নর্দমা আর সড়ক বিভাজকেও উন্নয়নের ছোঁয়া লেগেছে। কিন্তু সড়কগুলোর ওপর দিয়ে যদি বিশ্বকাপের সময় ভাঙাচোরা, ত্রুটিপূর্ণ যানবাহন চলাচল করে, তবে তো সড়কগুলো বিবর্ণই মনে হবে। আবার ত্রুটিপূর্ণ যানবাহন আচমকা বিকল হয়ে গেলে বিশ্বকাপের অতিথিরা যানজটেও পড়তে পারেন। এসব ভেবেই কিনা কে জানে, বিশ্বকাপের আগে নগর থেকে দৃষ্টিকটু ও ত্রুটিপূর্ণ যানবাহন সরাতে উদ্যোগী হয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। তারা পত্রিকায় বিজ্ঞপ্তি দিয়ে বলছে, ১১ ফেব্রুয়ারি থেকে ঢাকা নগরে কোনো ধরনের যান্ত্রিক ত্রুটিপূর্ণ, কালো ধোঁয়া নির্গমনকারী, রং চটা, চলটা ওঠা, ভাঙাচোরা, দৃষ্টিকটু ও ফিটনেসবিহীন যানবাহন চলতে পারবে না। যদি চলাচল করে, তবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও ভ্রাম্যমাণ আদালত ওই ধরনের যানবাহন আটক করবেন এবং আইনানুগ ব্যবস্থা নেবেন। এখন সংশয়বাদীদের কথা হচ্ছে, বিআরটিএর কাগুজে বিজ্ঞপ্তি কি বাস্তবে কোনো কাজে আসবে, নাকি তা পত্রিকা পর্যন্তই থমকে থাকবে।রং লাগছে ভবনে!মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের আশপাশের সড়কগুলোর উন্নয়নকাজ শেষের পথে। এরই মধ্যে আবার দেখা যাচ্ছে, স্টেডিয়ামের আশপাশের অনেক বাড়ি, বিপণিবিতান ও বাণিজ্যিক প্রতিষ্ঠানের ভবনে রং করা হচ্ছে। রোকেয়া সরণির দুই পাশের অনেক ভবনেও এমনটা দেখা যাচ্ছে। তবে কেউই স্বেচ্ছায় বাড়ি রং করছে না। মূলত বিশ্বকাপের সময় নগর যাতে বর্ণিল দেখা যায়, সে জন্য উদ্যোগী হয়েছে ঢাকা সিটি করপোরেশন (ডিসিসি)। তারই অংশ হিসেবে বঙ্গবন্ধু স্টেডিয়াম ও শেরেবাংলা স্টেডিয়ামের আশপাশের বাড়িওয়ালা ও বিপণিবিতান মালিকদের নিজ নিজ ভবনের দেয়ালে রং দিতে অনুরোধ জানিয়েছে ডিসিসি। নগর কর্তৃপক্ষের এই অনুরোধে অনেকেই সাড়া দিয়েছেন। আর যাঁরা এখনো সাড়া দেননি, তাঁদের প্রতি ডিসিসির অনুরোধ, তাঁরা যেন ১০ ফেব্রুয়ারির মধ্যে বাড়িঘরের সৌন্দর্য বাড়ানোর কাজটি সেরে ফেলেন।